গুলেন বারি উপসর্গে ফের মৃত্যু বাংলায়! এবার প্রাণ গেল আরজি করের প্রাক্তন পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: গুলেন বারি উপসর্গে ফের মৃত্যু রাজ্যে! হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্যারা মেডিক্যাল ছাত্র। চিকিসৎকরা জানিয়েছেন হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম খাইরুল শেখ। বয়স ২২ বছর। মুর্শিদাবাদের সুতি থানারা বাসিন্দা খাইরুল। কিছুদিন আগে জ্বর হয় খাইরুলের। তারপর থেকে দেহের নিম্নাংশ অসাড় হয়ে যেতে শুরু করে। স্থানীয় চিকিৎসককে দেখানো হয়েছিল। তবে কোন কাজ হয় নি। এরপর অবস্থার অবনতি ঘটলে আরজি কর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, গত ১৫ ফেব্রুয়ারি খাইরুলকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। প্রথমে মেল মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়।

মৃতের বউদি আসমা খাতুন জানান, আরজি কর থেকে প্যারা মেডিক্যাল পাশ করার পর বিহারের পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন। সেখানেই অসুস্থ হন খাইরুল। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউয়ে দেওয়া হয়। তারপর আরজি কর হাসপাতালে এনে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়েই মৃত্যু বলে দাবি বউদির। এই নিয়ে এই স্নায়ুরোগে রাজ্যে ২ জনের  মৃত্যু হল বলে দাবি চিকিৎসকদের একাংশের।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ