খাস কলকাতার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে খুন, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার রাস্তায় প্রকাশ্যে যুবককে খুপিয়ে খুনের ঘটনা। এই নৃশংস  ঘটনাটি শুক্রবার  ঘটেছে  চিৎপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকটির বয়স মাত্র ২৯ বছর ।  তাঁর নাম শেখ দুলারা। কাশীপুর থানা এলাকার বাসিন্দা শেখ দুলারা। শুক্রবার কেএল দাস রোডে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারা গোটা শরীরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার দাগ। তাঁকে ওই অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে আ রজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবকের মধ্যে বচসা চলছিল। তখনই এক যুবক ছুরি চালাতে শুরু করে শেখ দুলারার উপর। তারপরেই রাস্তায় পড়ে যায় দুলাল। তবে এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছেন একটি যুবককে। কিন্তু আটক ব্যক্তি আদৌ এই হামলাটি চালিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তবে দুলারার ওপর  কেন  হামলা চালানো হয় তা এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এই ঘটনা নিয়ে পুলিশ শুরু করেছে তদন্ত।

প্রসঙ্গত , এই ঘটনা প্রথমবার নয় এরআগে বেশ অনেকবারই খাস কলকাতায় এমন নৃশংস ঘটনা ঘটেছে। সম্প্রতি মানিকতলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত অনিল রজক মুরারিপুকুরের একটি গ্যারাজে কাজ করতেন। অভিযুক্তরা ওই গ্যারাজেই মদ, জুয়ার আসর বসাতেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাতে, মানিকতলার পাঞ্জাবি গ্যারাজ এলাকার যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও সংঘটিত অপরাধের মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহর কলকাতায় ঘটে গেল নৃশংস  ঘটনা।

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন