ফের মানিক ভট্টাচার্যের স্বাস্থ্য পরীক্ষা, নিয়ে আসা হল ইএসআই হাসপাতালে

রবিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রায় ১ ঘণ্টা ধরে। আজ ফের তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের। গতকাল তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, রবিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রায় ১ ঘণ্টা ধরে। আজ ফের তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে।

উল্লেখ্য, তিনি ইডি হেফাজতে রয়েছেন। গত ১২ অক্টোবর তিনি বুকে ব্যথার কথা বলেছিলেন প্রথমবার। ওই দিন রাতেই তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইডি সূত্রে খবর, ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলেছেন। তাই নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, বিশেষ সূত্রে খবর মানিককে গতকাল যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন কার্ডিওলজিক্যাল বিভাগের কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। রবিবার বলেই হয়তো ছুটি ছিল। মনে করা হচ্ছে, সেকারণেই সপ্তাহের প্রথম দিনে ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে মানিক ভট্টাচার্যকে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে আছেন ইডি হেফাজতে। তাঁকে ম্যারাথন জেরা করা হচ্ছে। যদিও ইডি’র দাবি তিনি তদন্তে সহযোগিতা করছেন না। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায়। তল্লাশি চালানো হয় ‘মানিক ঘনিষ্ঠ’ বলে পরিচিত বিভাস অধিকারী এবং তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে। ইডি’র দাবি, মানিক ভট্টাচার্যকে জেরা করেই এই সমস্ত জায়গার কথা জানা গিয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA) ১০ অক্টোবর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তিনি ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!