ফের স্বাস্থ্য পরীক্ষা মানিক ভট্টাচার্যের

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে আছেন ইডি হেফাজতে। তাঁকে ম্যারাথন জেরা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। আদালতের নির্দেশে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার দিনেও তাঁকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে আছেন ইডি হেফাজতে। তাঁকে ম্যারাথন জেরা করা হচ্ছে। যদিও ইডি’র দাবি তিনি তদন্তে সহযোগিতা করছেন না। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায়। তল্লাশি চালানো হয় ‘মানিক ঘনিষ্ঠ’ বলে পরিচিত বিভাস অধিকারী এবং তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে। ইডি’র দাবি, মানিক ভট্টাচার্যকে জেরা করেই এই সমস্ত জায়গার কথা জানা গিয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA) ১০ অক্টোবর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তিনি ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন।

ইডি’র দাবি, ২টি সন্দেহজনক চ্যাটবক্সের (DD, RK) সন্ধান পাওয়া গিয়েছে মানিকের মোবাইল থেকে। উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি। আরও দাবি, মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ মিলেছে। বলা হয়েছে, ২০১৮ সালে মানিক পুত্রের সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের। চুক্তি ছিল, ৫৩০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর উন্নয়ন করবে এই সংস্থা। প্রতিষ্ঠান পিছু ৫০ হাজার করে টাকা নেয় মানিকপুত্রের কনসালটেন্সি সংস্থা। তবে ৪ বছরে কোনও পরিষেবা দেওয়া হয়নি, দাবি ইডি’র। ইএসআই হাসপাতাল সূত্রে খবর, রবিবার প্রায় ১ ঘণ্টা ধরে মানিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ