প্রবীণদের চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজে চালু হচ্ছে আলাদা ইউনিট

স্বাস্থ্য দফতর বিভিন্ন সরকারি হাসপাতালে জেরিয়াট্রিক ইউনিট (Geriatric intensive-care unit) চালু করার জন্য সমীক্ষা চলছিল। অবশেষে রাজ্যের মধ্যে প্রথম

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বড় হাসপাতালগুলিতে বিভিন্ন চিকিৎসার জন্য আলাদা আলাদা ওয়ার্ড থাকলেও নেই বয়স্কদের জন্য কোনও ওয়ার্ড। কিন্তু প্রবীন নাগরিকদের শারীরিক সমস্যা বেশি। তাঁদের শারীরিক সমস্য়া দ্রুত চিহ্নিত করে চিকিৎসা শুরু করা বেশি দরকার। চিকিৎসকদের মতে প্রবীণ নাগরিকদের জন্য হাসপাতালগুলিতে স্থায়ী ওয়ার্ড থাকলে এটা সহজ হয়। এবার সেই উদ্যোগ শুরু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার এবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করতে চলেছে ‘জেরিয়াট্রিক ওয়ার্ড’, সেখানে শুধুমাত্র বয়স্কদের চিকিৎসা হবে।

রাজ্যের স্বাস্থ্য দফতর দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল এই ধরণের কোনও ওয়ার্ড চালু করা নিয়ে। স্বাস্থ্য দফতর বিভিন্ন সরকারি হাসপাতালে জেরিয়াট্রিক ইউনিট (Geriatric intensive-care unit) চালু করার জন্য সমীক্ষা চলছিল। অবশেষে রাজ্যের মধ্যে প্রথম কলকাতা মেডেকেল কলেজেই এই ওয়ার্ড চালু হচ্ছে। এই ওয়ার্ডে অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেন, যাতে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় করে বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা সুস্থ করা মূল লক্ষ্য রাজ্য সরকারের।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আপাতত ২০টি শয্যা নিয়ে চালু হবে জেরিয়াট্রিক ইউনিট। এই ওয়ার্ডের প্রধান করা হচ্ছে অধ্যাপক চিকিৎসক অরুণাংশু তালুকদার। তাঁর অধীনে আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স থাকছে। বিদেশে এই ধরণের বয়স্কদের জন্য আলাদা ওয়ার্ড আছে। ভারতে সেভাবে কিছু ছিল না। কলকাতা মেডিকেল কলেজে সরকারি উদ্যোগে প্রবীণদের জন্য জেরিয়াট্রিক ইউনিট চালু হলে তা হবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর