‘মা অসুস্থ’, ব্যাঙ্কক যেতে চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক শ্যালিকা

তিনি আবেদন জানিয়েছেন, তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ব্যাঙ্ককে যেতে চান। সেই আবেদন যেন মঞ্জুর করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) শ্যালিকা মেনকা গম্ভীর (MENAKA GAMBHIR)। তিনি এই আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে (HC)। মায়ের অসুস্থতার চিকিৎসার জন্যই বিদেশ যাত্রার আবেদন জানিয়েছেন তিনি।

আদালত সূত্রে খবর, এই আবেদন গৃহীত হয়েছে। পরবর্তী শুনানি হতে পারে আগামী বুধবার। সোমবার আগাম আদালতের দ্বারস্থ হয়ে মেনকা আবেদন জানিয়েছেন, তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ব্যাঙ্ককে যেতে চান। সেই আবেদন যেন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, এর আগে কয়লা কাণ্ডে তাঁকে জেরা করেছে ইডি।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে আটক করে রাখা হয়েছিল। এই প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্বীকার করেছে, মেনকাকে আটকানো ছিল অনিচ্ছাকৃত ভুল।  উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় মেনকাকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেখানে গিয়ে মেনকা দেখেন, গেটের তালা বন্ধ। নিরাপত্তা রক্ষীকে বলে তিনি ইডি দফতরে গিয়েও ফিরে আসেন। ইডি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, সময় লেখার ক্ষেত্রে সাড়ে ১২টার পর ‘পিএম’ লিখতে গিয়ে ভুলে ‘এএম’ লিখে ফেলা হয়েছে। সকালে ফোন করে ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি হাজিরাও দিয়েছিলেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, হেনস্থা করতেই ‘ইচ্ছাকৃত এই ভুল’।

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, বীর পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর