ব্যাঙ্কক মামলা প্রত্যাহার করলেন অভিষেক শ্যালিকা, ফের আবেদন

সোমবার সেই মামলা প্রত্যাহার করেছেন অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীর। জানা গিয়েছে, ফের নতুন করে আবেদন জানাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ককে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (HC) মামলা দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) শ্যালিকা মেনকা গম্ভীর। সোমবার সেই মামলা প্রত্যাহার করেছেন তিনি। জানা গিয়েছে, ফের নতুন করে আবেদন জানাবেন তিনি।

এই প্রসঙ্গে মেনকা গম্ভীরের আইনজীবী বলেন, বিচারপতি রাজশেখর মান্থা তাঁকে নতুন করে আবেদনের অনুমতি দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে মেনকা গম্ভীর হাইকোর্টে আবেদন জানিয়ে বলেছিলেন, তাঁর মা অসুস্থ তাই তিনি ব্যাঙ্ককে যেতে চান। তবে এর বিরোধিতা করে ইডি (ED)।

উল্লেখ্য, এর আগে ১০ সেপ্টেম্বর বিমানে করে ব্যাঙ্কক যেতে চেয়েছিলেন মেনকা। তবে তাঁকে আটকানো হয় অভিবাসন দফতরে। বলা হয়, ইডি’র নোটিশের জন্য তাঁর বিদেশে যাওয়া সম্ভব নয়। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বলেও অভিযোগ। তারপরে তাঁর হাতে ধরানো হয় ইডি’র নোটিশ। এরপরেই ব্যাঙ্কক যেতে চেয়ে মামলা দায়ের করেছিলেন মেনকা।

উল্লেখ্য, আদালতে ইডি অবশ্য স্বীকার করেছিল, বিমান বন্দরে মেনকাকে আটকানো তাদের ভুল হয়েছিল বলে। অন্যদিকে, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল মেনকাকে। তবে সেখানে গিয়ে মেনকা দেখেছিলেন, গেটের তালা বন্ধ। নিরাপত্তা রক্ষীকে বলে তিনি ইডি দফতরে গিয়ে ফিরে আসেন। ইডি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, সময় লেখার ক্ষেত্রে সাড়ে ১২টার পর ‘পিএম’ লিখতে গিয়ে ভুলে ‘এএম’ লিখে ফেলা হয়েছে। সকালে ফোন করে ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়। তিনি হাজিরাও দেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, হেনস্থা করতেই ‘ইচ্ছাকৃত এই ভুল’।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!