শোকজের পর সাসপেন্ডের মুখে সাংসদ মিমি!

দলের নির্দেশ সত্ত্বেও বৈঠকে গরহাজির ছিলেন। যার ফলে শোকজ করা হয় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও বসিরহাটের তারকা সাংসদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের নির্দেশ সত্ত্বেও বৈঠকে গরহাজির ছিলেন। যার ফলে শোকজ করা হয় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও বসিরহাটের তারকা সাংসদকে। তবে শুধুই শোকজ করেই ক্ষান্ত হবে না দল। সূত্রের খবর, ভবিষ্যতে যাতে এইধরনের কাজ আর না করে কোনও সাংসদ তাই মিমি ও বসিরহাটের সাংসদকে সাময়িক সাসপেন্ড করা হতে পারে। গত মঙ্গলবার দিল্লিতে দলের সংসদীয় কমিটির বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগাম সকল সাংসদকে সেই বৈঠক প্রসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দলের নির্দেশ অমান্য করে কেন গরহাজির ছিলেন মিমি ও অপর তারকা সাংসদ তা বিস্তারিত দ্রুত জানাতে বলেছে শীর্ষ নেতৃত্ব।

এরপরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেক সাংসদকে সংসদের রেজিস্টার্ডে উপস্থিতির রেকর্ড রাখতে হবে। বিশেষ করে মিমি ও অপর তারকা সাংসদকে অবিলম্বে সেই রেকর্ড দলকে দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী দিনে সেই রেকর্ডের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে দুই সাংসদের সাসপেন্ডের বিষয়টি। আর এতে বেজায় চাপে পড়লেন মিমি ও অপর সাংসদ বলাই যায়। সংসদের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে দলের অবস্থান কী হবে তার একটি ব্লু প্রিন্ট তৈরি করতে মঙ্গলবার হয় বৈঠক। তাই দলের সব সাংসদদের উপস্থিতি জরুরি বলে জানানো হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে ওপেক্ষা করে কেন দুই তারকা সাংসদ অনুপস্থিত ছিলেন? ক্ষোভপ্রকাশ করেচন খোদ অভিষেক। শো-কজ করা হয় মিমি ও বসিরহাটের সাংসদকে।

রাজনৈতিক মহলের ধারণ, সংসদে তৃণমূলের সাংসদদের উপর লাগাম টানতেই অভিষেক এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তাই মিমি ও বসিরহাটের সাংসদদের দিয়েই প্রক্রিয়া শুরু করতে চাইছে দল।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন