মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছটপুজোর ব্যস্ততার মধ্যেই মানবিকতার নজির গড়লেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বাবুঘাটে ছটপুজোর আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে মাঝ গঙ্গায় ডুবতে থাকা একটি কুকুরকে দেখতে পান তিনি। জলের প্রবল স্রোতে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল সারমেয়টি। বিষয়টি নজরে আসতেই আর দেরি করেননি মন্ত্রী। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কথা মত তৎপর হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। তিনটি স্পিডবোট নিয়ে গঙ্গায় নেমে উদ্ধার অভিযান শুরু করেন কর্মীরা। শেষ পর্যন্ত নিরাপদে জল থেকে তুলে আনা হয় কুকুরটিকে।  উদ্ধারের পর কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে নিয়ে যাওয়া হয় কুকুরটিকে। সেখানে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন ইন্দ্রনীল খাঁ। ঠান্ডায় যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য একটি সাদা তোয়ালে দিয়ে কুকুরটির শরীর ঢেকে দেওয়া হয়। পাশাপাশি তাকে গরম দুধও খাওয়ান মন্ত্রী।

আরও পড়ুনঃ  ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

জানা গিয়েছে, কুকুরটি আসলে একটি পোষ্য। ছটপুজো উপলক্ষে মালিক তাকে সঙ্গে করে গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলেন। সেখান থেকেই কোনওভাবে জলে পড়ে যায় সে। পরে মাঝ গঙ্গায় তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়। এই ঘটনা প্রসঙ্গে ইন্দ্রনীল খাঁ বলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ আছে। দেখছিলাম ভেসে যাচ্ছে। তবুও শেষ চেষ্টা করছে।’ এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় সারমেয়টিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। ছটপুজোর মতো উৎসবের দিনে মন্ত্রীর এই উদ্যোগ ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিপন্ন একটি প্রাণ বাঁচাতে তাঁর এই তৎপরতা মানবিকতারই বার্তা দিল।

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক