উপনির্বাচনে প্রচারের মাঝেই ধনদেবীর আরাধনায় ব্যস্ত কৃষিমন্ত্রী

সামনেই উপনির্বাচন, তিনি খড়দহে প্রার্থী। এর মাঝেই ইমোশনাল পলিটিক্স খেলতে মৃত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়ি গিয়েছিলেন খড়দহ উপনির্বাচনের বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ অক্টোবর খড়দহ উপনির্বাচনে প্রার্থী শোভনদেব চট্ট্যোপাধ্যায়। ভোট ঘোষণার পর ও দলের তরফে নির্দেশ মিলতেই ভোটপ্রচারে রাস্তায় নেমেছেন কৃষিমন্ত্রী। কিন্তু আজ অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন একেবারে অন্য মেজাজে কৃষিমন্ত্রী। চলতি বছরে দু’দিন পড়েছে কোজাগরী পূর্ণিমা। তাই গতকাল থেকেই রাজ্যের সর্বত্র ধনদেবীর আরাধনা চলছে। বাদ যাননি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়। সারাবছর রাজনীতির ময়দানে থাকলেও এইদিনটা পরিবারের সঙ্গেই কাটান শোভনদেব চট্ট্যোপাধ্যায়। নিজের হাতেই পুজো করেন ও চলে ধনদেবীর আরাধনা।

চলতি বছরেও আজকে চেনা ছন্দেই ধরা দিয়েছেন শোভনদেব চট্ট্যোপাধ্যায়। বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো নিয়ে ব্যস্ত মন্ত্রী। সঙ্গে রয়েছেন তাঁর ছোট পুত্র ও নাতনি আর পুত্রবধূরা। বুধবার সকালে ছোট পুত্র যুব তৃণমূল নেতা সায়নদেব চট্টোপাধ্যায়, দুই পুত্রবধূ, নাতনিকে নিয়ে পুজোয় ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের কৃষি মন্ত্রী। তিনি এই বিষয়ে জানিয়েছেন, ‘এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসি। নিজেই হাত লাগাই পুজোর কাজে। পুজোর ঘট বসানো থেকে শুরু করে অন্যান্য আয়োজন সবই করি। ধনদেবীর কাছে আমার প্রার্থনা, সবাই যেন ভালো থাকে। সবার ঘরে অন্নবস্ত্রের যেন অভাব না হয়।’

সামনেই উপনির্বাচন, তিনি খড়দহে প্রার্থী। এর মাঝেই ইমোশনাল পলিটিক্স খেলতে মৃত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়ি গিয়েছিলেন খড়দহ উপনির্বাচনের বিজেপি প্রার্থী। কাজল বাবুর স্ত্রীয়ের সঙ্গে দেখাও করেন তিনি। এই নিয়ে শোরগোল হলেও পাত্তা দিচ্ছেন খড়দহের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘এটা হয়েই থাকে। বেশি চিন্তা করে লাভ নেই।’

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী