মন্ত্রী-বিধায়করা বাদ, ভোটার তালিকায় ঠাঁই পেলেন বাংলাদেশি শিক্ষিকা!

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে  এসআইআরের চূড়ান্ত তালিকা। সেই তালিকা প্রকাশের পর দেখা দিয়েছে এখনও পর্যন্ত ৬৩ লক্ষ নাম বাদ গিয়েছে বিবেচনাধীন রয়েছে ৬০ লক্ষেরও বেশি। চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি ভোটারের। তবে এই তালিকা প্রকাশ্যে পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের দেওয়া তালিকা থেকে যেখানে মন্ত্রী-বিধায়করা বাদ পড়েছেন সেখানে বাংলার ভোটার তালিকায় ঠাঁই  পেয়েছেন বাংলাদেশি শিক্ষিকা। এমনটাই অভিযোগ সামনে এসেছে।

অর্পণ মজুমদার নামের এক ব্যক্তি থ্রেড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রমাণ সহ একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ” 2026 ,SIR এর লিস্ট বেরিয়ে গেল ।বাংলাদেশের স্কুল শিক্ষিকা,এখনও তিনি বাংলাদেশে কর্মরত।সেই বিউটি মণ্ডলের নাম SIR লিস্টে ।তাহলে এত মানুষকে হয়রানি করে SIR করে লাভ কি হল ? SIR চলা কালীন বিউটি ভারতে এল না বিউটি । ওদিকে ভারতের ভোটার লিষ্টে নাম উঠে গেল তার ।এদের কি বলবেন?কারা জড়িয়ে রয়েছে এর পেছনে। এদের বিষয়ে বিডিও হাবড়ার কাছে অভিযোগ হয়েছিল । ভারতে পশ্চিমবঙ্গের হাবড়া এলাকার সুকান্ত পল্লিতে মহিলার ঠিকানা । স্থায়ী ভাবে বাংলাদেশের গোপাল গঞ্জে থাকেন বিউটি ।দারুণ SIR।”

 শনিবার তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখা গিয়েছে বিপুল নাম বাদ গিয়েছে কলকাতা থেকে। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় ৬ লক্ষ বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তারমধ্যে উত্তর কলকাতাতেই বাদের তালিকাতে রয়েছে ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম। দক্ষিণ কলকাতাতেও বাদ গিয়েছে ২ লক্ষ ১৯ হাজার ভোটারের নাম। এই বিধানসভা কেন্দ্রে ৭৪ নম্বর ওয়ার্ডের এক মহিলার নাম গিয়েছে। বেঁচে থেকেও তিনি ভোটার তালিকাতে মৃত। গোপালনগরে তালিকা দেখতে এসে দেখছেন তাঁর নাম নেই। এইদিকে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে নাম। ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে SIR এর কাজ। ২৮ ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। চার মাস ধরে চলেছে কাজ। ১৬ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সাওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার মাসের উত্তাপ জারি ভোটের বাংলায়। বিভিন্ন জেলা থেকে তালিকা প্রকাশিত হচ্ছে। ভবানীপুর থেকে বিপুল নাম বাদ নিয়ে প্রশ্ন উঠছে।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী