খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। নিউমার্কেটের ঘিঞ্জি মির্জা গালিব স্ট্রিটে একের পর এক হোটেল গজিয়ে উঠলেও অগ্নিনিরাপত্তার ছবিটা কার্যত ভয় ধরানোর মতো। সরু প্রবেশপথ, গায়ে গায়ে লাগানো ঘর, সংকীর্ণ করিডর, বেঁকানো লোহার সিঁড়ি জরুরি পরিস্থিতিতে বেরনোর কার্যত কোনও পথই নেই। তার মধ্যেই বুধবার মধ্যরাতে ভয়াবহ আগুন প্রাণ কেড়ে নিল ৯ জনের। 

মির্জা গালিব স্ট্রিটের একটি পুরনো বহুতল ভবনের মূল প্রবেশপথ এতটাই সরু যে একসঙ্গে দু’জনের চলাচল করাও কঠিন। কলাপসিবল গেটের দু’পাশে ঝুলছে একাধিক হোটেলের বোর্ড। জানা যাচ্ছে, পাঁচতলা ওই ভবনের প্রায় প্রতিটি তলাতেই রয়েছে আলাদা হোটেল। জায়গার অভাবে তৈরি করা হয়েছে সরু, লোহার, বেঁকানো সিঁড়ি। কোথাও প্রশস্ত করিডর নেই, নেই পর্যাপ্ত খোলা জায়গা। ফলে আগুন লাগলে দ্রুত বেরিয়ে আসার সুযোগ কার্যত থাকে না। এমনকী কোনও বিকল্প বা বহিরাগত জরুরি সিঁড়িও নেই বলে অভিযোগ। তার মধ্যেই বুধবার রাত আড়াইটে নাগাদ মির্জা গালিব স্ট্রিটের ‘শিখাহীন’ হোটেলে আগুন লাগে। সেই সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিক তদন্তে এসির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই বেরোতে পারেননি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তাঁর প্রশ্ন, এতটা ঝুঁকিপূর্ণ পরিকাঠামোর মধ্যে থাকা হোটেলগুলি কীভাবে ট্রেড লাইসেন্স পেল? মন্ত্রী জানিয়েছেন, মির্জা গালিব স্ট্রিটেই তাঁদের একটি দফতর রয়েছে এবং তার পাশের ওই ভবনে একাধিক ছোট হোটেল রয়েছে। তাঁর দাবি, ভবনটির পরিস্থিতি সরেজমিনে দেখলে যে কেউ আতঙ্কিত হবেন। এই ধরনের হোটেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন: ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

নিউমার্কেট-সহ কলকাতার বহু ঘিঞ্জি এলাকায় এমন পুরনো ভবনের সংখ্যাও কম নয়। সময়ের সঙ্গে সেই ভবনগুলির ভিতরে একের পর এক ছোট হোটেল তৈরি হয়েছে। অতিথিদের আকর্ষণ করতে সানমাইকা, প্লাইউড-সহ নানা দাহ্য উপকরণ দিয়ে ঘর সাজানো হলেও অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ফের প্রশ্ন উঠছে পুরনো হোটেলগুলির অগ্নিনিরাপত্তা অডিট নিয়ে। এর আগেও জোড়াসাঁকোয় হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতা পুরসভায় অডিট কমিটি গঠন করা হয়েছিল। একাধিক বৈঠকে কলকাতার ছোট-বড় হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভা সূত্রে খবর, সেই সময় কলকাতায় প্রায় ৩ হাজার ৭৮৮ টি এমন হোটেল চিহ্নিত হয়েছিল। কিন্তু এত বিপুল সংখ্যক হোটেল পরিদর্শনের মতো পর্যাপ্ত কর্মী দমকল দফতরের হাতে ছিল না। ফলে থার্ড পার্টির মাধ্যমে অডিট করার পরিকল্পনা করা হয়। তবে শেষ পর্যন্ত সেই অডিটের রিপোর্ট পুরসভা বা দমকল দফতরের হাতে পৌঁছয়নি বলে অভিযোগ। চারটি বৈঠকের পর কমিটির কাজও আর এগোয়নি। 

এই প্রসঙ্গে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, দমকল দফতরে পর্যাপ্ত কর্মী না থাকায় থার্ড পার্টির অডিটের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁর দাবি, হোটেলের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নজরদারির দায়িত্ব মূলত দমকল দফতরের। কোনও হোটেল ট্রেড লাইসেন্স পেয়েছে কি না, সেই বিষয়ে সরাসরি মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার প্রাণকেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ফের সামনে এনে দিল পুরনো প্রশ্ন। ঘিঞ্জি এলাকার হোটেলগুলিতে অতিথিদের নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিত? আর যদি বিপদের সময় বেরনোর পথই না থাকে, তাহলে এমন হোটেলকে অনুমোদন দেওয়ার দায় কার?

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC