সিটি সেন্টার থেকে উদ্ধার স্কুল থেকে নিখোঁজ ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কলকাতার নামী স্কুল সাউথ পয়েন্ট হাইস্কুল থেকে সোমবার নিখোঁজ হয় ছাত্রী। অবশেষে তাঁর খোঁজ মিলল। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে খুঁজে বের করল পুলিশ। সিটি সেন্টার ওয়ান থেকে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিলনা স্কুল ইউনিফর্ম। সাধারণ পোশাকেই ছিল কিশোরী।

ছাত্রীকে উদ্ধার করে গড়িয়াহাট থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর সঙ্গে ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় নিখোঁজ হলেও সাধারণ পোশাক কিভাবে এল তা জানার চেষ্টা চলছে। আপাতত ১৪ বছরের ছাত্রীটি ট্রমায় রয়েছে।  

উল্লেখ্য, গত সোমবার নিত্যদিনের মত স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। তবে ছাত্রীর বাবা স্কুল থেকে আনতে গিয়ে দেখেন মেয়ে নেই। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন পড়ুয়ার মা-বাবা। বিকেল ৫টায় মেয়েটিকে স্কুল থেকে বেরিয়ে যেতে দেখা যায় স্কুলের সিসিটিভি ফুটেজে। স্কুলের গাফিলতির অভিযোগ তোলে ছাত্রীর পরিবার। কেন তাঁকে একা বেরোতে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন করেছেন তাঁরা। যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। প্রতিদিন ছাত্রীর মা বা বাবা স্কুলে ছাড়তে ও নিতে আসেন। দেরিতে ছুটি হলেও ভেতরে অপেক্ষা করে ছাত্রীটি। সোমবার তাঁর বাবা স্কুলে গিয়ে দেখেন সে নেই। এরপর তাঁকে উদ্ধার করা হল।

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ