প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র দেখাবে এসএফআই

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ‘ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চন’ তথ্যচিত্র প্রদর্শিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাত এবং নরেন্দ্র মোদিকে (NARENDRA MODI) নিয়ে বিবিসির তথ্যচিত্র (DOCU FILM) দেখানো নিয়ে তোলপাড় হয়েছে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল উত্তাল। প্রদর্শনী বানচাল করতে কখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আবার কখনও পাথর ছোঁড়া হয়েছিল। এবারে সেই তথ্যচিত্র দেখাতে চলেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি’র এসএফআই ইউনিট। আগামী ২৭ জানুয়ারি প্রদর্শিত হবে সেই তথ্যচিত্র।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ‘ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চন’ তথ্যচিত্র প্রদর্শিত হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কোনও অনুমতি চাওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এমন কোনও অনুমতি দেওয়া হয়নি। এসএফআই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোরদার প্রচার শুরু করেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়েও দেখানো হতে পারে এই তথ্যচিত্র। সম্ভাব্য তালিকায় নাম থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও।

আগামিকাল প্রথা ভেঙে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সরস্বতী পুজো করছে টিএমসিপি।  থিম- সেক্যুলার দেশ, সেক্যুলার প্রেসিডেন্সি। উদযাপন করা হবে জাতীয় পতাকাও। ঠিক তার পরের দিন এসএফআই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রদর্শন করবে তথ্যচিত্র। এখন অপেক্ষা ২৭ জানুয়ারির। 

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন