গার্ডেনরিচে ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত

কলকাতা পুরনিগমের বিন্ডিং বিভাগ জানতে পেরেছে গার্ডেনরিচের ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত ভাবে তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই কলকাতার(Kolkata) গার্ডেনরিচ(Gardenreach) এলাকায় নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। আগামী দিনে এই ধরনের ঘটনা ঠেকাতে কলকাতা পুরনিগমের(KMC) তরফে দফায় দফায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে শহরের বুকে কোথাও আর বেআইনি নির্মাণ(Illegal Construction) যেন মাথা না তোলে। কিন্তু এখন কলকাতা পুরনিগমের বিন্ডিং বিভাগ জানতে পেরেছে গার্ডেনরিচের ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত ভাবে তৈরি হয়েছে। পুরনিগমের নিজস্ব সমীক্ষাতেই উঠে এসেছে যে, শহরের ১৫ নম্বর বরো এলাকার অন্তর্গত গার্ডেনরিচের ১৩৩ থেকে ১৪১ নম্বর ওয়ার্ডের ৯০ শতাংশেরও বেশি নির্মাণই অবৈধ! এই বিপুল অবৈধ নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন শহরের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও(Firhad Hakim)। তবে তিনি এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে। তাঁর দাবি, ‘গার্ডেনরিচের সব বেআইনি নির্মাণগুলি সব বাম আমলে তৈরি হয়েছে। আমরা তো সেগুলি ভেঙে দিয়ে বাসিন্দাদের বার করে দিতে পারি না। নতুন করে যাতে বেআইনি নির্মাণ না হয়, সে বিষয়ে আমরা কঠোর ভূমিকা নিয়েছি।’

প্রসঙ্গত, ১৯৮৩ সাল পর্যন্ত এই ১৫ নম্বর বরো তৎকালীন মেটিয়াবুরুজ পুরসভার অধীনে ছিল। ১৯৮৪ সালে তা কলকাতা পুরনিগমের সঙ্গে মিশে যায়। বহুতল ভেঙে পড়ার পরে কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের কাজে স্বচ্ছতা ফেরাতে SOP জারি করে পুরপ্রশাসন। সেখানেই বলে দেওয়া হয় যে, প্রতিটি ওয়ার্ডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা ঘুরে ঘুরে বেআইনি নির্মাণ রুখতে নজরদারি চালাবেন। কোথাও বেআইনি নির্মাণ চোখে পড়লেই দ্রুত পদক্ষেপ করতে হবে। ইঞ্জিনিয়ারেরা সেই বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি, পুর আইনের ৪০০ ধারায় কাজ বন্ধের নোটিস দেবেন। আর এই নির্দেশ মেনেই ঘুরে ঘুরে সমীক্ষা চালাতে গিয়েই উঠে এসেছে গার্ডেনরিচের বুকে এই বিপুল সংখ্যক অবৈধ নির্মাণের তথ্য। দেখা যাচ্ছে ১৫ নম্বর বরোতে যে সব বাড়ি বা বহুতল রয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই সেই সব নির্মাণে যথাযথ নিয়ম মানা হয়নি। সাধারণত যে কোনও নির্মাণের ক্ষেত্রে LBS বা Licensed Building Surveyor’র ছাড়পত্র লাগে। অথচ গার্ডেনরিচের বুকে সমীক্ষায় নামা কলকাতা পুরনিগমের আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা দেখতে পেয়েছেন যে, সেখানে রাজমিস্ত্রিরাই LBS’র ভূমিকা পালন করেছে।

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট