বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে ৬ মার্চ ধর্মতলায় অবস্থানে বসছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। আবার অনেকের নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা (টার্গেট) বেঁধে দিয়েছিল বিজেপি। খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদেরই নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। এই বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৬ মার্চ থেকে ধর্মতলায় ধর্নায় বসবেন।’‌

অন্যদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে। নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রয়েছে। তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলিহেলনে চলছে।‌’‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালবাসেন। এবারও সেই পথই ধরলেন।

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। আবার ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বাকিরা ‘ফর্ম ৮’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল, খসড়া তালিকা থেকেও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়া। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। অভিষেকের তোপ, ‘‌এসআইআরের পর নির্বাচন কমিশন যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা করব। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে এই ধর্নায় বসবেন। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি উনি নিজেই জানাবেন।’‌

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী