মমতার ধর্নায় একই মঞ্চে থাকবেন অভিষেক, নির্বাচন কমিশন–বিজেপিকে তুলবেন কাঠগড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার ‘‌নাগরিকদের ভোটাধিকার, এই আমাদের অঙ্গীকার’‌ স্লোগান তুলে গণতন্ত্র হত্যার প্রতিবাদ এবং বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরোধিতায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই দেখা যাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এদিকে আগামী ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। ওই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। গত শনিবার রাজ্যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৬ মার্চ অর্থাৎ শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। দুপুর ২টো থেকে অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ধর্মতলা ইস্ট মেট্টো চ্যানেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন সিঙ্গুর আন্দোলনের সময় সেখানেই ধর্নায় বসবেন তিনি। আর থাকবেন ডায়মন্ডহারবারের সাংসদ।

 

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে মানুষের অধিকারের স্বার্থে পথে নামছেন মুখ্যমন্ত্রী।

তাছাড়া মানুষের অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং গণতন্ত্র যাতে রক্ষিত হয় তার জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিপুল পরিমাণ বাংলার বৈধ নাগরিকের নাম বাদ গিয়েছে। আর বিচারাধীন বলে তালিকায় ঠাঁই পেয়েছে। এই অনৈতিক কাজের প্রতিবাদের জন্যই এবার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা ওখানে উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক। এবার তিনি নিজেও থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে দলের অন্দরে বলে সূত্রের খবর।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং