কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে ঢাকায় ফিরিয়ে নিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লির সঙ্গে চরম সঙ্ঘাতে যাওয়ারই সিদ্ধান্ত নিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতীয়দের জন্য ভিসা দেওয়া বন্ধ করার পরে এবার আচমকাই কলকাতা উপদূতাবাসের উপরাষ্ট্রদূত সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরিয়ে আনল। জরুরি তলব পেয়ে ইতিমধ্যেই ঢাকায় ফিরেছেন কলকাতার উপরাষ্ট্রদূত আশরাফুর রহমান। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও ঢাকার পথে রওনা হয়েছেন।

মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতারির ঘটনা নিয়ে গত ১০ দিন ধরেই ঢাকার সঙ্গে দিল্লির সঙ্ঘাত বেঁধেছে। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের উদ্বেগ প্রকাশে যথেষ্টই ক্ষুব্ধ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করে চলেছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতা থেকে শুরু করে তাঁর চ্যালা-চামুণ্ডারা। যদিও তা মানতে রাজি নয় ভারতের সাধারণ মানুষ ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন স্থানে ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের ভিতরে ঢুকে গিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা। মুম্বই ও কলকাতার ডেপুটি হাইকমিশনের বাইরেও বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদীরা। হামলার পরেই নিরাপত্তার কারণ দেখিয়ে আগরতলায় সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। এর পরেই বুধবার কলকাতা ও আগরতলার দুই শীর্ষ কূটনীতিককে জরুরি ভিত্তিতে দেশে ফেরার নির্দেশ দেন বিদেশ সচিব জসীমউদ্দিন। সেই নির্দেশ মেনেই এদিন বিকেলে ঢাকায় পৌঁছে কলকাতার উপরাষ্ট্রদূত আশরাফুর রহমান বিদেশ মন্ত্রকে গিয়ে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে তাঁকে উদ্ভুত পরিস্থিতি জানান। রাতে বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, কলকাতা ও ত্রিপুরা হাইকমিশনের দুই শীর্ষ কর্তাকেই অনির্দিষ্টকালের জন্য দেশে ফেরানো হয়েছে।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী