দু’মাসের মধ্যেই মেঘালয় জুড়ে তৃণমূল, পার্থকে পাশে বসিয়ে জানালেন মুকুল

লক্ষ্য ২০২৪, জাতীয় স্তরের সংগঠন বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, গোয়া, হরিয়ানার পর টার্গেট মেঘালয়

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ২০২৪, জাতীয় স্তরের সংগঠন বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, গোয়া, হরিয়ানার পর টার্গেট মেঘালয়। উত্তর-পূর্বের এই রাজ্য থেকে একধাক্কায় ১১ জন কংগ্রেস সাংসদ সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলে চলে আসেন। যার ফলে বিজেপির জোট সরকারের এই রাজ্যে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। গত সোমবার কলকাতায় কালীঘাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুকুল সাংমা সহ বাকি দলত্যাগী বিধায়করা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে মিলে সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তিনি জানিয়েছেন, ‘কংগ্রেস দলে কোনও আশার আলো দেখা যাচ্ছে না। হাজার হাজার কংগ্রেস কর্মী হতাশ হয়ে পড়েছে। তাদের পক্ষেই আমাদের এই সিদ্ধান্ত।’

গত সোমবারই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে মেঘালয় শাখার সভাপতি করা হয়েছে চার্লস পিংগ্রোপকে। তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার মেঘালয়ে সংগঠন বিস্তরে কাজ করবে তৃণমূল। আগামী মার্চ মাসেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তাই সময় হাতে নেই, আর দ্রুত সংগঠন গড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমা কংগ্রেস ছাড়ার পিছনে জানিয়েছেন, ‘কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরন বদলে গিয়েছে। ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল আমাকে। কথার গুরুত্ব দিত না, এইভাবে কাজ করা যায় নাকি।’

এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মেঘালয়ের মানুষ বিজেপির বিরুদ্ধে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে সচেষ্ট হয়েছেন। আমার ব্যক্তিগতভাবে দেখে আনন্দ হচ্ছে যে তৃণমূল বাংলা থেকে যাত্রা শুরু করে ত্রিপুরা, গোয়া, মেঘালয়ে শক্তিশালী হচ্ছে। পাশাপাশি অন্যান্য রাজ্যেও শক্তিশালী হওয়ার আশা রাখি।’

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান