মেডিকেলে চরক শপথে ক্ষুব্ধ নবান্ন! সম্ভাবনায় অপসারণ

রাজ্য সরকারকে সম্পূর্ণ ভাবে অন্ধকারে রেখে কিভাবে ও কার নির্দেশে মেডিকেল কলেজে ‘চরক শপথ’ পাঠ করানো হল তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিকেল কলেজের(Calcutta Medical College) মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দুত্ববাদের ছায়ায় ক্ষোভ ছড়ালো শাসক দলের অন্দরে। ক্ষুব্ধ নবান্নও। রাজ্য সরকারকে সম্পূর্ণ ভাবে অন্ধকারে রেখে কিভাবে ও কার নির্দেশে এই ঘটনা ঘটল তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে খুব দ্রুত এই ঘটনার জেরে মেডিকেল কলেজের অধ্যক্ষ রঘুনাথ মিশ্রের(Raghunath Mishra) কাছ থেকে কৈফিয়ত তলব চাওয়া হতে পারে। সেই রিপোর্টে সন্তুষ্ট না হলে তাঁর অপসারণের ঘটনাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার মূলে রয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে মেডিকেল কলেজের এমবিবিএস(MBBS) পাঠ্যক্রমের ক্লাস শুরুর প্রথম দিন প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ‘চরক শপথ’ পাঠ করানো হচ্ছে। আর এই ঘটনা নিয়েই বিতর্ক ছড়িয়েছে। সূত্রের দাবি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এমবিবিএস পাশ করে চিকিৎসক পেশার শুরুতে কনভোকেশনে বিশ্ব জুড়ে হিপোক্রেটিক শপথ নিতেন চিকিৎসকেরা। কিন্তু মোদি জমানায় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল(National Medical Council) বা এনএমসি-র উদ্যোগে দেশের মেডিকেল কলেজগুলিতে হিপোক্রেটিক শপথের বদলে ‘চরক শপথ’ নিতে জোর দেওয়া হচ্ছে। যদিও সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসক ও ছাত্র সংগঠনগুলি। কিন্তু এবার খাস কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবার ‘চরক শপথ’-এর ঘটনা ঘটে যাওয়ায় রাজ্য রাজনীতিতে তো বটেই, রাজ্য স্বাস্থ্য দফতরেও প্রবল আলোড়ন পড়ে গিয়েছে। গোট ঘটনায় যে খাস কলেজের অধ্যক্ষের মদত রয়েছে সেটা তাঁর মন্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ রঘুনাথ মিশ্র নিজেই সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা জানিয়ে বলেছে, ‘সাদা কোট পরে এনএমসি-র গাইডলাইন মেনেই চরকের নামে শপথ নেওয়া হয়েছে।’ আর এই গোটা ঘটনায় রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতরকে যে কিছুই জানানো হয়নি সেটা আবার সামনে এসেছে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের(Debasish Bhattacharya) বক্তব্যে। তিনি জানিয়েছেন, ‘চরক শপথ পাঠ করানোর ঘটনাটি শুনলাম। এমনটা যে হবে, আমাকে কেউ কিছুই জানাননি। এর বেশি আর কী বলব!’

ঘটনার জেরে তৃণমূলের(TMC) অন্দরেও যে ক্ষোভ ছড়িয়েছে তা পরিষ্কার হয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেনের(Santanu Sen) বক্তব্যে। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে এনএমসি-র চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। ওঁরা জানিয়েছিলেন বিষয়টি ঐচ্ছিক থাকবে। তার পরে কী ভাবে কলকাতা মেডিকেল কলেজে এটা হল তা জানি না। পুরো বিষয়টাই যেখানে বিবেচনার স্তরে সেখানে কলকাতা মেডিকেল কলেজ কেন আগ বাড়িয়ে এই কাজটা করতে গেল বুঝলাম না। বিষয়টি খুবই অস্বস্তিকর।’ রাজ্যের মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক চিকিৎসক অংশুমান মিত্র(Aangshuman Mitra) এই বিষয়ে জানিয়েছেন, ‘কিছু দিন আগেই চরক শপথ-এর বিষয়টি প্রস্তাব আকারে এনেছিল। দেশ জুড়ে যা নিয়ে বিতর্ক কম হয়নি। এ আসলে মেডিকেল শিক্ষায় গৈরিকীকরণের নামান্তর। বিজেপি শাসিত গুজরাট-কর্নাটকে এই শপথ-প্রচলন শুরুও হয়েছে। মেডিকেল শিক্ষার সঙ্গে পরিপূরক শপথকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ভারতীয় ঐতিহ্যবাদের নামে চরক শপথ পাঠ করোনা কার্যত নজিরবিহীন ঘটনা৷ এই শপথ পাঠ মেডিকেল শিক্ষায় গৈরিকীকরণের নামান্তর। কারণ, চরক শপথ অবৈজ্ঞানিক বিষয়। এর মাধ্যমে হিন্দুত্ববাদকে তুলে ধরার চেষ্টা হচ্ছে।’

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু