সিনেমা- পর্যটনে বিশেষ নজর, বাণিজ্য সম্মেলনে কোন দফতরে কত বিনিয়োগ? জানতে চাইল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস ঘুরলেই রাজ্যে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে যোগ দেবেন দেশ-বিদেশের বহু বিনিয়োগকারীরা। আগামী  ৫ ও ৬ ফেব্রুয়ারি হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি । ইতিমধ্যেই বুধবার প্রস্তুতি নিয়ে  নবান্নে হয়ে গিয়েছে বৈঠক।

এই বৈঠকের সমস্ত দফতরকে ১৫  জানুয়ারির মধ্যে কোন কোন বিষয়ে নীতি-পরিকল্পনা উপস্থাপন করা হবে, তা মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে বিনিয়োগের প্রস্তাব বিভিন্ন দফতরে আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়েও তালিকা প্রস্তুত করার কথা বলা হয়েছে এই বৈঠকে। সেইসঙ্গে বিগত বাণিজ্য সম্মেলনের প্রস্তাবিত বিনিয়োগের কতটার বাস্তবায়ন সম্ভব হয়েছে তাও চেয়ে পাঠান হয়েছে । একথায় বলা যায়,  আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন ।

বুধবার বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ সহ রাজ্যের বাণিজ্য সংক্রান্ত একাধিক কমিটির কো-চেয়ারম্যান, বণিকসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিকরা।  সেখান থেকেই বিভিন্ন দফতরকে দেওয়া হয়েছে একাধিক নির্দেশ । বলা বাহুল্য, ২০২৪ সালে  এমএসএমই বা ক্ষুদ্র ও কুটির শিল্পের ওপর বিশেষ নজর দিয়েছিল রাজ্য সরকার । তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পর্যটন এবং সিনেমাক্ষেত্রকে বিশেষ  গুরুত্ব দিতে চলেছে সরকার ।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত