জল্পনার অবসান, ‘বামপন্থী’ নারায়ণ ডাক্তার ডিগবাজি খেয়ে ‘রামপন্থী’

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর আন্দোলনের সময়ে কোমর কষে তৃণমূল সরকারের ‘ভাবমূর্তি কলুষিত’ করতে ঝাঁপানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পরে ভোল বদলে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট হতে দেখা করেছিলেন কুণাল ঘোষের সঙ্গে। সেখানে পাত্তা না পেয়ে অবশেষে শনিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সভায় হাজির হলেন স্বঘোষিত বামপন্থী তথা ‘অতি বিপ্লবী’ চিকি‍ৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, ‘আরজি কর আন্দোলন যে সরকারকে বিপাকে ফেলার হাতিয়ার হয়ে উঠেছিল তা বোঝা যাচ্ছে ছদ্মবেশী নারায়ণদের মুখোশ খোলায়।’  

বাংলায় গত কয়েক বছর ধরেই রামপন্থীদের সঙ্গে বামপন্থীদের এক গোপন মধুচন্দ্রিমা চলছে। ওই গোপন যোগসাজশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে সিপিএম ও বিজেপিপন্থী আইনজীবীদের জোট রয়েছে। বঙ্গ বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছে মহম্মদ সেলিম-সুজন চক্রবর্তীদের। দুই তরফের নেতাদের বক্তব্য যেন, ‘মিলে সুর মেরা তুমহারা…’। আরজি কর আন্দোলনের সময়ে তৃণমূল সরকারকে উ‍ৎখাতের এক চেষ্টা চলেছিল। সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন  সিপিএমপন্থী চিকি‍ৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 

গত কয়েকদিন ধরেই তিনি বিজেপির হয়ে সামাজিকমাধ্যমে গলা ফাটাতে শুরু করেছিলেন। তখনই জল্পনা শুরু হয়েছিল, এক সময়ের বামপন্থী নারায়ণের গেরুয়া চোলা পরা সময়ের অপেক্ষা।  বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা গিয়েছিল। সেখানে লেখা ছিল ডাক্তারবাবুকে ওয়েলকাম টু বিজেপি জানিয়ে মোদির সভায় আমন্ত্রণ জানানো হবে। নারায়ণ বন্দ্যোপাধ্যায় সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ারও করেছিলেন। তারপর থেকেই জল্পনার সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে বামপন্থী ভাবধারার সঙ্গে যুক্ত থাকার পর, বিজেপির সভায় তাঁর উপস্থিতি জল্পনার সৃষ্টি করে।

বিজেপিতে তিনি যোগদান করছেন কিনা এই বিষয়ে রহস্য এখনও রয়ে গিয়েছে। তিনি এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তাঁর কথায়, কোনও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়ার অর্থই দলে যোগ দেওয়া? কিন্তু অস্বীকারও করছেন না তিনি। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। বিভিন্ন স্তরের মানুষদের লড়াইয়ের ময়দানে নামাতে চাইছে গেরুয়া শিবির। সেখানেই নারায়ণ বন্দ্যোপাধ্যায় যদি চিকিৎসক হিসেবে টিকিট পান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি