খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় ভাঙা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউ আলিপুরে। অভিযোগ, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মূর্তিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নেতাজি মূর্তির ডান হাত ভেঙে দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে নেতাজির একটি মূর্তি রয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে সেই মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, আগের দিন পর্যন্ত মূর্তিটি সম্পূর্ণ অক্ষত ছিল। কিন্তু সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান, মূর্তিটির একটি অংশ ক্ষতিগ্রস্ত। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে পৌঁছন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মূর্তিতে হামলা চালিয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি দলের রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সম্প্রতি নেতাজিকে নিয়ে কোনও ধরনের অবমাননাকর মন্তব্য বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন। একইসঙ্গে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে পরিষেবা কেন্দ্রগুলির নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ করার কথাও ঘোষণা করা হয়েছে বলে তাঁর বক্তব্য। তারক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এমন ঘোষণার পরই নিউ আলিপুরে নেতাজির মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর দাবি, ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মূর্তিটি কীভাবে ক্ষতিগ্রস্ত হল, রাতের অন্ধকারে কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙচুর চালিয়েছে কি না এবং এর পিছনে কারা রয়েছে তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের