নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমান ও কুরুচিকর মন্তব্যের জের। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দু অধিকারীর সরকার। আজ, বৃহস্পতিবারের পর থেকে আর এই খেতাব থাকছে না অনন্ত মহারাজের নামে। নবান্নের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘রাজ্য এবং রাজ্যবাসীর প্রতি বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান তাঁকে প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কিছু বিষয় সরকারের নজরে এসেছে যা অত্যন্ত গুরুতর। তার ফলে অনন্তের এই সম্মান বঙ্গবিভূষণের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে যাবতীয় তথ্য বিবেচনা করে দেখা গিয়েছে, অনন্তের কাছে বঙ্গবিভূষণ থাকা এই সম্মানের মর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ অবিলম্বে প্রত্যাহার করা হল। এর পর থেকে অনন্ত নিজেকে বঙ্গবিভূষণ প্রাপক বলে পরিচিত করতে পারবেন না।’

মাত্র ছয় মাস আগেই এই খেতাব অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ভাষা দিবসের দিন অনন্তের হাতে বঙ্গবিভূষণ তুলে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি নেতাজিকে নানা সময়ে কুমন্তব্য করতে দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে। যার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল বাঙালিরা। যদিও এতকিছুর বাদেও নেতাজি ইস্যুতে ক্ষমা চাইতে নারাজ ছিলেন বিজেপির রাজ্য়সভার সাংসদ। যার প্রেক্ষিতে গতকাল, বুধবার কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: মিলল না রক্ষাকবচ, হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল, শুক্রবার আদালতে যাচ্ছেন পাথরসম্রাট?

তিনি জানিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেউ অপমান করলে রেয়াত করা হবে না। সে মন্ত্রী হোক বা সাংসদ, কড়া পদক্ষেপ নেবে পুলিশ। তারপরেই অ্যাকশন শুরু করে রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার সকালে অনন্ত ঘনিষ্ঠ এক রাজবংশী নেতাকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার কথা জানাল শুভেন্দু অধিকারীর সরকার। যদিও কালীঘাট তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘শুধুই বঙ্গবিভূষণ কাড়লে হবে না। উনি বিজেপির রাজ্যসভার সাংসদ। সেই পদও কেড়ে নিতে হবে।’

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে