নেতাজিনগরে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল হাতাহাতি, তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নেতাজি নগরে। দফায় দফায় সংঘর্ষ।নেতাজিনগর থানার(Netajinagar P.S.) সামনে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। থানার সামনে রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের।দুপক্ষকে সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। উত্তেজনা রয়েছে। থানার সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তারা নেতাজি নগর থানায় রবিবার দুপুরে অভিযোগ জানাতে গেছিল। সেখানে তৃণমূল কর্মীরা হাজির হলে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। থানায় অভিযোগ জানাতে যেতে বাধার সৃষ্টি করা হয়। বিজেপি কর্মীরা তাঁর প্রতিবাদ করলে শুরু হয়ে যায় অশান্তি।সংঘর্ষ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ,হেলমেট ছোড়া হয় বলে অভিযোগ।

প্রথমে বচসা তারপর শুরু হয় চরম ঠেলাঠেলি। একাধিক মহিলা কর্মীরা আহত হন। এদিকে থানার সামনে রেলিং গার্ডগুলিকে তুলে ছুঁড়ে ফেলার ঘটনা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে থানার ভেতর থেকে ফোর্স বাইরে বেরিয়ে আসে। দুপক্ষকে আলাদা করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। দীর্ঘক্ষণ দু দলের মধ্যে সংঘর্ষ হয়। বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দলীয় ঝান্ডাগুলোকে ছিঁড়ে দেওয়া হয়। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের কর্মীদের ওপর আক্রমণ করে বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দেওয়ার পর নেতাজিনগর থানায় লালবাজার(Lalbazar) থেকে অতিরিক্ত ফোর্স আনা হয়।

নেতাজিনগরের যে এলাকায় দেওয়াল লেখা নিয়ে রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় সেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ উভয় পক্ষকে থানায় অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা যে দেওয়াল গুলি লেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন , সেই দেওয়াল গুলি রাতের অন্ধকারে সব দখল নিয়ে নিচ্ছে তৃণমূল। অপরদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ তাদের লেখা দেওয়ালে জোর করে দলীয় চিহ্ন আঁকছে বিজেপি কর্মীরা।

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের