রোজ নয়! এবার এই নিয়মে হবে স্কুলের ক্লাস, জানুন বিস্তারিত

করোনাকালের ধাক্কা সামলে সম্প্রতি চালু হয়েছে রাজ্য়ের সমস্ত স্কুল-কলেজ। কিন্তু স্কুলে পড়ুয়াদের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকালের ধাক্কা সামলে সম্প্রতি চালু হয়েছে রাজ্য়ের সমস্ত স্কুল-কলেজ। কিন্তু স্কুলে পড়ুয়াদের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছিল অভিভাবকদের একাংশ। আবার শনিবার পূর্ণদিবস ক্লাস চালুর নির্দেশিকা জারি করায় শিক্ষকমহলও ক্ষোভ প্রকাশ করেছিল। এবার পরিস্থিতি সামাল দিতে এবার ক্লাসে আসার নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। একটি বিজ্ঞপ্তি জারি করে পর্যদ জানিয়ে দিল দশম, দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম, বুধ এবং শুক্রবার। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার। শনি ও রবিবার কোনও ক্লাস হবে না।

ওই বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ আরও জানিয়েছে, এবার থেকে ক্লাসের সময়সীমাও সামান্য পরিবর্তন করা হল। এবার থেকে স্কুলে ক্লাস শুরু হবে সকাল ১০টা ৫০ মিনিটে। আর ক্লাস চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। তবে পাহাড়ি এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের স্কুলগুলিতে ক্লাস চালবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর তিনটে পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকার ফলে এবার আর সব পড়ুয়াদেরই রোজ স্কুলে যেতে হবে না। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে তিনদিন আর নবম ও একাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সপ্তাহে দুদিন। আর দুদিন মিলবে সরাসরি ছুটি। উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমতেই গত ১৬ নভেম্বর থেকে চালু হয়েছিল স্কুলে পঠনপাঠন। তবুও অনেকেই স্কুলমুখো হচ্ছিল না। এবার সপ্তাহে মাত্র দুই-তিন স্কুলে গেলেই চলবে।

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি