রাজভবনে শপথ নিলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

বুধবার সকালে রাজভবনে (Raj Bhaban) তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার স্থায়ী রাজ্যপাল (Governor) হিসাবে শপথ নিলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বুধবার সকালে রাজভবনে (Raj Bhaban) তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন রাজ্যের নতুন সাংবিধানিক প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তাঁর স্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজভবনে শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রীরা।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা সাড়ে দশটা নাগাদ রাজভবনে পৌঁছন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন অনুষ্ঠানে হাজির হন অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা। ১০টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে নতুন রাজ্যপালের শপথগ্রহণের অনুষ্ঠান হবে বলে নির্ধারিত ছিল। এদিন সেই নির্ধারিত সময় মেনে রাজভবনের শপথ গ্রহণ কক্ষে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পর এবার স্থায়ী রাজ্যপাল পেল বাংলা।

অন্যদিকে রাজভবনে বুধবার অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরও হাজির হননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানান, দুই বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ কুণ্ডুর পাশে তাঁর বসার ব্যবস্থা করা হয়েছে। আর যে কারণে তিনি যাচ্ছেন না অনুষ্ঠানে। তবে রাজ্যপালারের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন রাজ্য সরকারের তরফে নতুন রাজ্যপালকে মিষ্টি পাঠানো হয়। নীল সাদা হাঁড়িতে সাদা রসগোল্লা দিয়ে রাজ্যের তরফে স্বাগত জানানো হয় সাংবিধানিক প্রধানকে।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের