ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণে আগুন লাগল, কোথাও কোনও গাফিলতি ছিল কি না, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল-সহ একাধিক দিক খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে।

সূত্রের খবর, ডিসি ডিডি শৈলজা দাসের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল কাজ করবে। অগ্নিকাণ্ডের আগে ও পরে হোটেলের পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হবে। প্রয়োজনে হোটেলের কর্মী, কর্তৃপক্ষ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দমকলের পক্ষ থেকেও আলাদা অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ফলে একইসঙ্গে পুলিশি তদন্ত এবং দমকলের তরফে অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আগুনের উৎস এবং কীভাবে তা দ্রুত ছড়িয়ে পড়ল, সেই বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে। হোটেলের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনুমোদন ও ব্যবস্থাপত্র ঠিকঠাক ছিল কি না, তা-ও খতিয়ে দেখবে SIT।

আরও পড়ুনঃ ‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

ঘটনার পর তদন্তে এই বিশেষ দল গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এখন SIT-এর তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং সম্ভাব্য গাফিলতির কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর সকলের।

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার