‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না। এলাকায় শুধু মাত্র ১০০ অটো ও টোটো চালানোর অধিকার দেওয়া হবে। টোটোর দাপটে মানুষ বাসে যাতায়াত করছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, বুধবার (১৯ অগস্ট) রাজ্যে নতুন সরকার গঠনের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রীর তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরেন অর্জুন সিংহ। তিনি জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নতুন নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেরপাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশি শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সরকারের লক্ষ্য।’ এরপর তিনি বলেন, ‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না। এলাকায় শুধু মাত্র ১০০ অটো ও টোটো চালানোর অধিকার দেওয়া হবে। টোটোর দাপটে মানুষ বাসে যাতায়াত করছে না। বাচ্চা ছেলেরা টোটো চালাচ্ছে। তাতে ব্রেক শু নেই, তাতে দুর্ঘটনা হচ্ছে। সেগুলো এবার কমবে। উইদাউট রেজিস্টার কোনও গাড়ি মেইন রাস্তায় চলবে না। অসাধু চক্র ভেঙে দেওয়া হবে। মিউনিসিপ্যালে টোটো রেজিস্ট্রেশন চলছে, যেটি কিনা পুরোপুরি বেআইনি। টোটোকে ই-রিক্সায় রিপ্লেস করা হবে। কিন্তু লিমিটেড থাকবে।’

এরপর কলকাতায় ওয়াটার ট্যাক্সি নিয়ে বলেন, ‘ওয়াটার ট্যাক্সির পরিষেবা জেলা থেকে কলকাতার নানা জায়গায় চলবে। বিশেষত হুগলি নদিতে এই ওয়াটার ট্যাক্সির পরিবহন ভাল হবে। খুব তাড়াতাড়ি ওয়াটার ট্যাক্সি চালু হবে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত DM অফিসের দালালচক্র বন্ধ হয়েছে। ISI জঙ্গিসংগঠন কে রুখতে সীমান্ত ঘেরাও শুরু হয়েছে। এছাড়া পুজোর আগে CNG, ইলেকট্রিক ৬০০ বাসের পরিষেবা শুরু হবে। পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে বাস পরিষেবা শুরু হবে। ট্রামের সম্প্রসারণের জন্যে আমরা পরিকল্পনা করছি। এর সার্ভের জন্যে একটি বড় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়বে এই ট্রাম। আপনার গাড়ি যদি রেজিস্ট্রেশন ফেইল থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। চুরি যাওয়া গাড়ি ধরতে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও বন্ধ জুট মিল খোলার চেষ্টা করা হচ্ছে।’

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

‘ঘুষখোর ধরো, জেল ভরো’, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন