নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার হোটেল মালিকের খোঁজে বেহালায় তল্লাশি চালাল পুলিশ। ৯ জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। তবে মালিক বীরেশ্বর মিত্র এখনও অধরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরেশ্বর মিত্রের বাড়ি দক্ষিণ কলকাতার বেহালার ৩ নম্বর রায়বাহাদুর রোডে। সেই ঠিকানায় বুধবার সকালে পৌঁছয় বেহালা থানার পুলিশ। সঙ্গে ছিল নিউমার্কেট থানার পুলিশও। আবাসনে পৌঁছে বীরেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালান তদন্তকারীরা। ঘরের ভিতরে খোঁজ করা হয়। তবে সেখানে হোটেল মালিককে পাওয়া যায়নি। বাড়ির একতলাতেও তল্লাশি চালানো হয়। তল্লাশির পরও বীরেশ্বরের কোনও সন্ধান মেলেনি। বর্তমানে তাঁর বাড়ির নীচে পুলিশ মোতায়েন রয়েছে। নজর রাখা হচ্ছে যাতায়াতের উপরও।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, বীরেশ্বর মিত্রের দুটি গাড়ি রয়েছে। তার মধ্যে একটি গাড়ি নিয়ে তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্য গাড়িটি এখনও আবাসনের নীচে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, বীরেশ্বর মিত্র কোথায় গেলেন? আগুনের ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছে না। তাঁকে দ্রুত খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটে পাশাপাশি দুটি হোটেল চালাতেন বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্র। একটি ‘শিখা ইন’, অন্যটি ‘জাপন’। দু’টি হোটেলই ছিল অত্যন্ত ছোট জায়গায়। ‘শিখা ইন’-এর ঠিক উলটো দিকে ‘জাপন’ হোটেল। মঙ্গলবার গভীর রাতে ‘জাপন’-এর কর্মীদের নজরেই প্রথম আসে বিপদ। রাত প্রায় ৩টে নাগাদ তাঁরা দেখেন, রাস্তার উলটো দিকে থাকা ‘শিখা ইন’ থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে হোটেল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আরও পড়ুন: সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

‘জাপন’-এর কর্মী ইন্দ্রদেব পাসওয়ান সঙ্গে সঙ্গে ফোন করেন মালিক বীরেশ্বর মিত্রকে। কিন্তু প্রথমবার ফোন করেও কোনও সাড়া পাননি তিনি। কিছুক্ষণ পর ফের যোগাযোগের চেষ্টা করেন। তাতেও ফোন ধরেননি বীরেশ্বর। এর মধ্যে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে থাকা মানুষজনকে উদ্ধারের চেষ্টা। ন্দ্রদেবের দাবি, এরপর থেকেই বীরেশ্বরের মোবাইল ফোন বন্ধ। বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা জানা নেই। তাঁর খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

‘আমার বোনের সঙ্গে কী করছিস?’যুবকের সঙ্গে যা করলেন তরুণীর দুই দাদা…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC