সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসার জন্য কলকাতায় এসে আর বাড়ি ফেরা হল না। নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনে মৃত্যু হল ৯ বাংলাদেশি নাগরিক। বুধবার ভোরের এই ঘটনায় হোটেলের ভিতরে আটকে পড়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হোটেলের একাধিক অংশ ধোঁয়ায় ঢেকে যায়। সেই সময় ঘুমিয়ে ছিলেন বহু অতিথি। কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। পরে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

হোটেলের উপরের তলায় পৌঁছতে গিয়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। ঘন কালো ধোঁয়া তাঁদের কাজে বাধা হয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ঘটে যায় বড় বিপদ। হোটেলের ভিতর থেকে উদ্ধার করা হয় একাধিক দেহ। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক বলে জানা যাচ্ছে। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে খবর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হোটেলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আগুনের প্রকৃত কারণও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

প্রাথমিক তদন্তে এসি থেকে আগুনের সূত্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এসি বিস্ফোরণেই আগুন লেগেছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। ফরেন্সিক তদন্তের পরই আগুনের আসল কারণ স্পষ্ট হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের তিন মন্ত্রী। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং উদ্ধারকাজের বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

 

 

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী