নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ মার্কেট এলাকায় বেআইনি ও অগ্নিনিরাপত্তাহীন হোটেলের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। আজ শুক্রবার পুরসভা, দমকল ও পুলিশের অভিযানে একের পর এক হোটেলে নোটিস ঝোলানো হয়। এখনও পর্যন্ত ১১টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি হোটেলও এই তালিকায় যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। সকাল থেকেই নিউ মার্কেট চত্বরে যৌথ দলের তৎপরতা চোখে পড়ে। হোটেলগুলিতে ঢুকে লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকেরা। নিয়মে গলদ ধরা পড়লেই সংশ্লিষ্ট হোটেলের দরজায় বন্ধের নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে আবাসিকদের সরিয়ে দ্রুত ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবারই বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষকে শোকজ নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় শুক্রবার সরাসরি পরিদর্শনে নামে যৌথ কমিটি। এখনও পর্যন্ত ২৩ নম্বর মার্কুইস স্ট্রিটের সাতটি এবং ২৫ নম্বর মার্কুইস স্ট্রিটের তিনটি হোটেল বন্ধের নির্দেশ পেয়েছে। অভিযান চলায় সংখ্যাটি আরও বাড়তে পারে। অভিযানে উঠে এসেছে অগ্নিনিরাপত্তা নিয়েও একাধিক গুরুতর অভিযোগ। কোথাও ফায়ার অ্যালার্ম নেই, কোথাও জলের পাম্প অকেজো, আবার কোনও হোটেলে প্রয়োজনীয় পাইপ বা কার্যকর জলের সংযোগই নেই। ছোটখাটো আগুন নেভানোর জন্য কিছু ব্যবস্থা থাকলেও বড় ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলার মতো পরিকাঠামো বহু হোটেলেই নেই বলে অভিযোগ।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এক হোটেলকর্মীর দাবি, তাঁদের প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও ফায়ার অ্যালার্ম নেই। এমনকি ২০২৪ সালের পর থেকে ফায়ার লাইসেন্সও পুনর্নবীকরণ করা হয়নি। বর্তমানে হোটেলে থাকা কয়েকজন আবাসিককে দ্রুত সরিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে। এদিকে আচমকা হোটেল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পর্যটকেরাও। শুক্রবার বাংলাদেশ থেকে কলকাতায় আসা কয়েকজন পর্যটকের আগে থেকেই ওই এলাকায় হোটেল বুক করা ছিল। কিন্তু পৌঁছনোর পর তাঁদের জানানো হয়, প্রশাসনের নির্দেশে হোটেল বন্ধ হয়ে গিয়েছে। ফলে নতুন করে থাকার জায়গা খুঁজতে হয় তাঁদের। শুক্রবার নতুন করে ১৭টি হোটেলকেও শোকজ নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তাদের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে সেগুলির বিরুদ্ধেও বন্ধের নোটিস জারি করা হতে পারে। ফলে নিউ মার্কেট এলাকায় প্রশাসনের এই অভিযান আরও বড় আকার নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

“অন্নপূর্ণা ভাণ্ডারের নাম বদলে রাখা হোক ‘টাকা ঢুকেছে কি ঢোকেনি'”, দাবি জানিয়ে হাবড়ায় বিক্ষোভ

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?