মানসিক সমস্যায় ভুগছেন নূর, দাবি স্ত্রী পুনমের

ঘটনা হচ্ছে, যখনই মমতার বাড়ি থেকে বা বাড়ির আশেপাশে এই ধরনের যারা গ্রেফতার হন তাদেরই মানসিক সমস্যা আছে বলে দাবি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের সকালে বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে কালিঘাটে তাঁর বাড়ির সামনে হাজির হওয়া শেখ নূর আমিন(Sheikh Noor Amin) মানসিক সমস্যায় ভুগছেন। এবার এমনই দাবি করলেন তার স্ত্রী পুনম বিবি(Poonam Bibi)। কিন্তু ঘটনা হচ্ছে, যখনই মমতার বাড়ি থেকে বা বাড়ির আশেপাশে এই ধরনের যারা গ্রেফতার হন তাদেরই মানসিক সমস্যা আছে বলে দাবি করা হয়। এদিনও তার ব্যতিক্রম ঘটল না। প্রাথমিক ভাবে জানা গিয়েছে নূরের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের আলিগঞ্জ কসাইপাড়ায়। নূরের স্ত্রীর দাবি, সে নাকি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। তার নাকি কলকাতায় চিকিৎসাও চলছে। যে গাড়ি নিয়ে সে কালিঘাটে হাজির হয় সেটি তার নামেই রেজিস্ট্রি করানো আছে। যদিও সেখানে ঠিকানা দেওয়া আছে কলকাতার।

আরও পড়ুন আকাশজুড়ে মেঘ করেছে, আশির্বাদ নামবে ঝেঁপে

এদিন মমতা একুশের সভায় যোগ দেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন বলে সূত্রে খবর, সেই সময়েই নাকি গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ঢোকার চেষ্টা করছিল নূর। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ঢোকার চেষ্টা করলেও তাকে আটকে দেন সেখানে থাকা পুলিশ কর্মী ও আধিকারিকেরা। সেই সময়েই নূরের কাছ থেকে বিএসএফ-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পরিচিতিপত্র, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরদের দাবি, এক রকম গায়ের জোরেই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেটকে পাশ কাটিয়ে ঢুকতে চাইছিল নূর। কিন্তু তাঁকে বাধা দেয় কালীঘাট থানার পুলিশ। পরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘এমন একটা দিনে এই ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ওই ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। ছিল বিভিন্ন সংস্থার পরিচয় পত্র। এর মধ্যে একটি বিএসএফের পরিচয় পত্রও ছিল। তবে জেরায় তিনি নানা রকম কথা বলছেন। এমনও বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছিলেন। কিন্তু উনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই আসবেন, তা হলে তাঁর কাছে অস্ত্র ছিল কেন?’

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন