আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

অ্যাকশনে নেমেই এক নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেন তদন্তকারী দলের আধিকারিকরা। ইতিমধ্যেই সেই ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি-কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ২ বছর কেটে গিয়েছে। এখনও তরুণীর নৃশংস মৃত্যুর রহস্যভেদ হয়নি। তবে এখন সরকার বদলেছে। ১৫ বছরের তৃণমূল শাসনকে উৎখাত করে ক্ষমতায় বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই আরজি-কর ঘটনার তদন্ত নিয়ে তৎপর বিজেপি সরকার। নতুন করে তদন্তে নেমেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)। আর অ্যাকশনে নেমেই এক নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেন তদন্তকারী দলের আধিকারিকরা। ইতিমধ্যেই সেই ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ঘটনার দিন আরজি করের ওই নার্স নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। এখন তদন্তকারীদের প্রশ্ন, কার নির্দেশে নির্যাতিতার পরিবারকে ফোন করেছিলেন ওই নার্স? সেই ফোনালাপের পিছনে কার ভূমিকা ছিল? নাকি সম্পূর্ণ নিজের উদ্যোগেই তিনি নির্যাতিতার পরিবারকে ফোন করেছিলেন? পরিবারকে ফোনে ঠিক কী বলেছিলেন? ফোনের আগে ওই নার্সের সঙ্গে কারও কথা হয়েছিল কিনা এবং তারপর তিনি আর কারও সঙ্গে কি যোগাযোগ করেছিলেন কিনা? এখন সেই সব প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারী অফিসারেরা।

সিটের অনুমান, ওই নার্সের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। ফোনে থাকা কল লগ, মেসেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য তদন্তে নতুন দিশা দেখাতে পারে! তিনি ঘটনার সময় বা পরবর্তী সময়ে কার কার সঙ্গে কথা বলে ছিলেন, কে কে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল, কতক্ষণ কথা হয়েছিল, সবটাই জানা যাবে তাঁর ফোন থেকেই। সিবিআই-এর সিট ইতিমধ্যেই বাজেয়াপ্ত মোবাইল ফোনটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ফোন থেকে মুছে দেওয়া তথ্য পুনরুদ্ধার করা যায় কিনা, তা খতিয়ে দেখা হবে। ঘটনার প্রায় দু’বছর পর এই মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ঘটনায় তদন্তের নতুন গতি পাবে বলে মনে করছেন অনেকে।

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর