মমতার সঙ্গে বৈঠক করতে কলকাতায় পা রাখলেন ওমর আব্দুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।পর্যটন বাণিজ্য সম্মেলনে যোগ দিতে বুধবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৮ সালে তিনি কলকাতায় এসেছিলেন। তখন তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম পশ্চিমবঙ্গ এলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন বৃহস্পতিবার। বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে কথা হবে বলে সূত্রের খবর। বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি বিষয় প্রতিক্রিয়া দেন ওমর আব্দুল্লা।

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পহেলগাঁওয়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের এখন পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে সরকার নজর রাখছে। পহেলগাঁওয়ের আক্রমণের এতদিন পরেও কেন উগ্রপন্থীরা ধরা পরল না? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেন, কলকাতায় থেকে পাহাড়ের দুর্গম এলাকা সম্পর্কে আপনারা অতটা বুঝতে পারবেন না।পাহাড়িপথে অপরাধীদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন। তাই জন্য সময় লাগছে। অপরাধীরা ঠিক ধরা পড়বে। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু অনুসারে তিনি এই মুহূর্তে কিছু বলতে চাননি। তিনি বলেন সাক্ষাৎকারের পরেই তিনি এই বিষয় জানাবেন। তবে কলকাতায় পর্যটন সম্মেলনে তিনি যোগ দিতে এসেছেন। কারণ কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষ যাতে বেশি সংখ্যায় জম্মু-কাশ্মীরে পর্যটক হিসেবে যান, সেই লক্ষ্যেই তিনি এখানে ছুটে এসেছেন। সূত্রের খবর পর্যটনের এই সূত্র ধরে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আগামী দিন একাধিক পরিকল্পনার কথা উঠে আসতে পারে বৈঠকে।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?