ব্যারাকপুরে শ্যুট আউট কাণ্ডে গ্রেফতার এক

ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল তদন্তকারীরা। ধৃতের নাম অভিষেক ঝা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিরিয়ানি দোকানে গুলি চালানোর ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল তদন্তকারীরা। ধৃত ওই ব্যক্তির নাম অভিষেক ঝা। ধৃতকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে গুলি চালানোর ঘটনায় দুই জন জখম হন। এর পর থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। ধৃত অভিষেককে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার ভরদুপুরে ব্যারাকপুর বারাসত রোডের মোহনপুরে একটি বিরিয়ানির দোকানে গুলি চালানোর  ঘটনায়  গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন দুই জন ব্যক্তি।  গুলিবিদ্ধ হওয়ার পর আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বারাকপুরের একটি বিরিয়ানির দোকানে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযুক্তরা বাইকে চেপে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুষ্কৃতীরা বাইকে চেপে এসে আচমকা ওই বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন ওই বিরিয়ানি দোকানের এক কর্মী এবং একজন ক্রেতা। কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান এদিন মোট পাঁচ রাউণ্ড গুলি চলে। একজনের পরনে ছিল কালো গেঞ্জি। দিনে দুপুরে কেন ওই বিরিয়ানির দোকানে গুলি চালায় দুষ্কৃতীরা, তা নিয়ে তৈরী হয় ধোঁয়াশা। এর পর ঘটনার তদন্তে নেমে ওই দোকানের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। অবশেষে একজনকে পাকড়াও করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ধৃত অভিষেক ঝা-কে জিজ্ঞেস করে বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন এই শ্যুট আউটের ঘটনায় অভিষেক জড়িত রয়েছে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ