পাম্প থেকে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : টুলু পাম্প থেকে জল তুলতে গিয়েছিলেন। সেইসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এটা কোনও প্রত্যন্ত গ্রামের ঘটনা নয়। এই ধরনের ঘটনা ঘটে গেল খাস কলকাতায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম রাহুল দুবে। জোড়াবাগান থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন রাহুল। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন উত্তরপ্রদেশের এই বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে পাম্প থেকে জল তুলতে গিয়েছিলেন তিনি। সেইসময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

এর আগে গত নভেম্বর মাসে এই একই ধরনের ঘটনা ঘটেছে নারকেলডাঙা এলাকায়। নারকেলডাঙার বারিক লেনে নির্মীয়মাণ একটি বহুতলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মিয়ারুল হক নামে এক শ্রমিকের। নারকেলডাঙায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন ২৮ বছরের সুতির এই বাসিন্দা। সেইসময়ই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। চলতি বছর মে মাসেও খাস কলকাতার বুকে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। একবালপুরে ভেজা কাপড় তারে মেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রতিবছর বর্ষাকালে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এই সময় বিদ্যুতের খুঁটিতে হাত লেগে তড়িতাহত হওয়ার ঘটনাও ঘটে এই খাস কলকাতায়।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস