৪০ কোটির নোট বদল করেছেন পার্থ, নজরে দুই প্রোমোটার

নোটবন্দির সময়ে দুর্নীতির মাধ্যমে আসা ৪০ কোটি টাকার নোট রাতারাতি বদলে নিয়েছিলেন পার্থ। তাঁকে সেই কাজে সাহায্য করেছিলেন দুই প্রোমোটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ বছর আগে ৮ নভেম্বর রাতে দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ঘোষণা করেছিলেন নোটবন্দির(Demonetization) সিদ্ধান্তের কথা। রাতারাতি অচল হয়ে গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন আমজনতা। অনেকেই সেই সময় মারা যান এটিএমের লাইনে দাঁড়িয়ে নোট তোলার জন্য। সেই নোটবন্দি নাকি করা হয়েছিল দেশের সব কালো টাকা উদ্ধারের জন্য। অন্তত ৫৬ ইঞ্চির ছাতির সেটাই দাবি ছিল। যদিও পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দেয় ১টাকাও উদ্ধার হয়নি যা কালো। বরঞ্চ বাতিল হয়ে যাওয়া সব নোটই ফিরে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের ঘরে। অর্থাৎ নোটবন্দি চূড়ান্ত ফ্লপ। খালি মানুষের চূড়ান্ত দুর্ভোগ ব্যতিত কিছুই হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে, নোটবন্দির সুযোগ বেশ ভালই নিয়েছিলেন জেলবন্দি পার্থ(Partha Chatterjee)। দুর্নীতির মাধ্যমে আসা ৪০ কোটি টাকার নোট রাতারাতি বদলে নিয়েছিলেন তিনি। আর সেই কাজে তাঁকে সাহায্য করেছিলেন দুই প্রোমোটার।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়কে(Arpita Chattopadhay) জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পারেন, নোটবন্দির সময়ে পার্থ’র কাছে থাকা ৪০ কোটি টাকা বদলে ফেলা হয়েছিল। ওই টাকার প্রায় পুরোটাই ছিল ৫০০ ও ১০০০ টাকার নোটে। সেগুলিকেই কয়েক দফায় ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোটে বদলে ফেলা হয়। প্রথমে এই বিপুল পরিমাণ টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পার্থর নাকতলার বাড়িতে এনে রাখা হয়। সেখান থেকেই তা সংগ্রহ করেন ওই দুই প্রোমোটার। তারপর একটি বেসরকারি ব্যাঙ্কে বিভিন্ন ব্যক্তির নামে প্রচুর অ্যাকাউন্ট খোলা হয়। পরে সেই সব অ্যাকাউন্ট মারফত কালো টাকা সাদায় বদলে ফেলা হয়। যাদের নামে আবার ওই সব অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাঁরা সকলেই নাকতলা, যাদবপুর, বালিগঞ্জ এলাকার বাসিন্দা। যদিও তাঁরা ঘুণাক্ষরে আজও জানেন না যে তাঁদের নামে ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট আছে আর তা দিয়ে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।

সিবিআই(CBI) এই ঘটনার প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, তৃণমূলের বুথ স্তরের নেতাদের কাছে থাকা ভোটার তালিকা ব্যবহার করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যদিও এই ভাবে অ্যাকাউন্ট খোলা যায় কিনা তা নিয়ে খটকা আছে সিবিআই আধিকারিকদের। বিশেষ করে প্যান নম্বর ছাড়া কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হল তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তাঁদের ধারনা এই ঘটনায় বেসরকারি ওই ব্যাঙ্কের আধিকারিকেরাও জড়িত। পার্থ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি(ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টরটের আধিকারিকেরা। সেই তথ্য ইডির কাছ থেকে সংগ্রহ করে এখন তা নোট বদলের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখে ওই দুই প্রোমোটারের সন্ধান পেয়েছে সিবিআই। খুব শীঘ্রই তাঁদের ডেকে পাঠানো হবে বলেই জানা গিয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা