কলকাতায় শুরু কলম মহোৎসব, ১২০ থেকে ২ লক্ষ টাকার পেনের সম্ভার

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার পার্ক স্ট্রিটে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এ শুরু হয়েছে পেন মহোৎসবের পঞ্চম সংস্করণ।   প্রদর্শনী চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। এই উৎসবে ২,০০০-এরও বেশি ধরনের ফাউন্টেন পেন প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। এমন বহু মানুষ রয়েছেন যারা পুরানো জিনিস সংগ্রহ করার নেশা থাকে । তাঁদেরই এদিন দেখা মিলেছিল। যাঁরা দুর্লভ সংগ্রহযোগ্য বস্তু, সীমিত সংস্করণ, ব্যবহৃত পুরোনো জিনিস, আমদানি করা অ্যাক্রিলিক, হাতে আঁকা নকশা, ব্যতিক্রমী শিল্প এবং আরও অনেক কিছুর সন্ধানে এসেছিলেন।

এই পেন উৎসবের কলমের দাম ১২০ টাকা থেকে শুরু হয়েছিল এবং সবচেয়ে দামি কলমগুলোর দাম ছিল ২ লাখ টাকাও বেশি। হাতে আঁকা ও হাতে খোদাই করা নকশা, সূক্ষ্মভাবে খোদাই করা নিব, রেজিনের তৈরি জিনিস এবং আমদানি করা অ্যাক্রিলিক কলম সংগ্রাহকদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসগুলোর মধ্যে অন্যতম পছন্দের জিনিস হয়ে উঠেছিল।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে কোন ৭টি ক্ষেত্রে বদলে যাচ্ছে ট্যাক্স স্ট্রাকচার?

মুম্বই, চেন্নাই এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে বিক্রেতারা তাঁদের সংগ্রহ প্রদর্শন করতে কলকাতায় এসেছেন। মুম্বই-ভিত্তিক ‘লোটাস পেনস’-এর মেঘা শাহ জানান, তিনি বিশেষ করে এই উৎসবের জন্যই শহরে এসেছেন। বিক্রেতাদের মধ্যে ছিলেন চেন্নাইয়ের ভেঙ্কটেশ, যিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে কলম সংগ্রহ করছেন এবং তাঁর সংগ্রহে ১৫০০টিরও বেশি কলম রয়েছে। তাঁর ‘রাঙ্গা অ্যান্ড কোম্পানি’ নামের স্টলে রেজিনের কলম, কাঠের মতো টেক্সচারের ফিনিশ, ভিন্টেজ-শৈলীর নকশা এবং ১৮ ক্যারেট সোনার নিব লাগানো কলম দেখতে  পেয়েছেন। অন্যতম আকর্ষণ ছিল একটি কলম, যেটির ৪০ বছরের পুরোনো নিবকে নতুন রূপে রূপান্তরিত করা হয়েছিল। এছাড়াও বেশ কয়েকটি স্টলে ব্যবহৃত পুরোনো কলম তাদের আসল দামের প্রায় অর্ধেক দামে বিক্রি করা হচ্ছিল। 

পেনের উপর প্রাণবন্ত নকশাগুলো সব বয়সের গ্রাহকদের কাছে আকর্ষণীয় ছিল। সল্টলেকের বাসিন্দা নির্মল কুমার বিঙ্গানি বলেন, তিনি একটি রিট্র্যাক্টেবল ফাউন্টেন পেন নিয়েছেন যেটি দেখতে সাধারণ বলপয়েন্টের মতো ছিল এবং তিনি প্রথমবারের মতো এমন কিছু ব্যবহার করছিলেন। এই প্রদর্শনীতে শুধু পেন নয় হাতে তৈরি কাগজের জার্নাল, ফটো ফ্রেম এবং ঘড়িও পাওয়া যাচ্ছে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের