১ এপ্রিল থেকে কোন ৭টি ক্ষেত্রে বদলে যাচ্ছে ট্যাক্স স্ট্রাকচার?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের আয়কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল Central Board of Direct Taxes (সিবিডিটি)। ‘আয়কর বিধিমালা, ২০২৬’ নামে নতুন নিয়মাবলি জারি করে বেতনভোগী কর্মীদের জন্য ভাতা, সুবিধা এবং কর কাঠামোয় একাধিক সংশোধন আনা হয়েছে। আগামী  ১ এপ্রিল, ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হবে, যা করদাতাদের আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাড়ি ভাড়া ভাতা বা HRA-তে। পুরোনো কর ব্যবস্থায় মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ ও বেঙ্গালুরুর মতো শহরে বসবাসকারী কর্মীরা বেতনের ৫০ শতাংশ পর্যন্ত HRA ছাড় পেতেন, অন্য শহরে তা ছিল ৪০ শতাংশ। তবে নতুন কর ব্যবস্থায় এই HRA ছাড় সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোবাইলই হবে বাড়ির চাবি! নতুন ফিচার আনল Samsung

১. শিক্ষা সংক্রান্ত ভাতাতেও বড়সড় বৃদ্ধি হয়েছে। আগে যেখানে সন্তানের শিক্ষা ভাতা ছিল মাসে মাত্র ১০০ টাকা, তা এখন বাড়িয়ে প্রতি সন্তানের জন্য ৩,০০০ টাকা করা হয়েছে (সর্বোচ্চ দুজন সন্তানের ক্ষেত্রে)। একইভাবে, হোস্টেল ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হয়েছে।

২. গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও কর কাঠামো আপডেট করা হয়েছে। কোম্পানির দেওয়া বা ভাড়ায় নেওয়া গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী মাসিক নির্দিষ্ট অঙ্ক করযোগ্য হবে-১.৬ লিটারের নিচে ও উপরে আলাদা হার নির্ধারণ করা হয়েছে। চালক থাকলে অতিরিক্ত খরচও ধরা হবে।

৩. গার্হস্থ্য পরিষেবা যেমন ঝাড়ুদার, মালী বা প্রহরীর বেতন এবং গ্যাস, বিদ্যুৎ বা পানীয় জলের খরচের উপর কর আরোপের নিয়মও স্পষ্ট করা হয়েছে। নিয়োগকর্তা যদি এসব সুবিধা দেন, তবে তার নির্দিষ্ট অংশ করযোগ্য হবে।

এছাড়া, বছরে ১৫,০০০ টাকার বেশি উপহার বা ভাউচার পেলে তা কর যোগ্য আয় হিসেবে গণ্য হবে। কর্মঘণ্টার মধ্যে নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া খাবার ও  জল করমুক্ত থাকবে। পুরোনো কর ব্যবস্থা বেছে নিলে HRA, LTC বা গৃহঋণের সুদের মতো ছাড় পেতে প্রয়োজনীয় নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে, নতুন নিয়মে করদাতাদের আরও স্বচ্ছ ও নথিভিত্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

‘অনশন ভাঙুন’, সোনম ওয়াংচুককে কাতর আর্জি সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের