‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে দাঁড়িয়ে ঘোষণা কমিশনের ‘হেনস্থার’ শিকার জয় গোস্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে শুক্রবার (৬ মার্চ)  ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআরের নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। আর এদিনের ধর্না মঞ্চ থেকেই বিজেপি আর কমিশনকে এক যোগে  নিশানা করলেন কবীর সুমন, জয় গোস্বামী থেকে শুরু করে মেনকা গুরুস্বামীরা।

এসআইআর নিয়ে মমতার বক্তব্যকে সমর্থন করে জয় গোস্বামী বলেন, ‘অন্যায় হচ্ছে, মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা নয়। ৯০ বছর অতিক্রান্ত মানুষকে যেতে হচ্ছে প্রমাণ দিতে। কেউ আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন।’ মানুষের দাবি আদায়ে মমতা কতটা আপোষহীন তার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় আমি বললাম, বাড়ি যাবেন তো মমতা? উনি বললেন, নন্দীগ্রাম যাব। আমি বললাম, এখন? উনি মুড়ি খেতে খেতে শান্ত গলায় বললেন, কাজ করা ছাড়া আর আমাদের কী করার আছে জয় দা? তাই আজ বলছি, মৃত্যু পর্যন্ত মমতা যেখানে থাকবেন, আমি থাকব। তাঁর পাশেই আমি থাকব। এই এসআইআরের জন্য কত মানুষ মারা যাচ্ছেন। এর বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই করতে পারেন মমতা।’‌ জয়ের পরে সূত্রধরের ভূমিকা পালন করতে গিয়ে মমতা বলেন, ‘ এসআইআরের নাম করে কবি জয় গোস্বামীকে হেনস্থা করা হয়েছে। এই এসআইআরে উনিও ভিক্টিম। ওঁকেও হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছিল। এটা ‘ইনসাল্ট’ ছাড়া আর কিছু নয়। ‘হিউমিলিয়েশন’ ছাড়া আর কিছু নয়।’‌

এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এদিন মঞ্চে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী। নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলেন, ‘আমরা ব্রিটিশদের তাড়িয়েছি। সংবিধান বানিয়েছি। সেই সংবিধান সবাইকে ভোটাধিকার দিয়েছে। সমান অধিকার দিয়েছে। সবার ভোট দেওয়ার অধিকার আছে। যদি তা না থাকে তাহলে স্বচ্ছ নির্বাচন কীভাবে হবে? আমরা লড়াই করছি আদালতে। সব বাঙালির ভোটাধিকার থাকবে। জয় বাংলা, জয় সংবিধান।’‌

তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন সুর চড়িয়ে বলেন, ‘বিজেপি হারছেই। আমি মনেপ্রাণে তৃণমূল মোটেও নই। আমার একাধিক অভিযোগ আছে। কিন্তু এতদিন এতটা সাফল্যের সঙ্গে এত দায়িত্ব পালন করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানচন্দ্র রায়ের পরেই মমতা এমন একজন মুখ্যমন্ত্রী যে বাংলার উন্নতি ঘটিয়েছেন। একবার কলকাতার রাস্তাঘাট দেখুন। আগে কী ছিল? কী হয়েছে।’‌

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং