পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর-কালীঘাটে ভক্তদের ঢল, হালখাতা পুজোয় ব্যস্ত ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা নববর্ষের প্রথম দিনেই আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল দক্ষিণেশ্বর কালী মন্দির ও কালীঘাট মন্দির প্রাঙ্গণ। পয়লা বৈশাখের ভোর থেকেই ভক্তদের ঢল নামে মন্দিরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মানুষ মা ভবতারিণী ও মা কালীকে প্রণাম জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানান। সকাল থেকেই মন্দির চত্বরে ছিল ভক্তদের দীর্ঘ লাইন এবং পূজার্চনার ব্যস্ততা।

বিশেষ করে ব্যবসায়ীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু ব্যবসায়ী তাঁদের নতুন হিসাবের খাতা, লক্ষ্মী-গণেশের প্রতিমা ও পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে এসে বিশেষ পূজার আয়োজন করেন। বিশ্বাস, বছরের প্রথম দিনে দেবীর আশীর্বাদ নিলে সারা বছর ব্যবসা-বাণিজ্যে উন্নতি ও সমৃদ্ধি বজায় থাকে।কালীঘাট মন্দিরেও একই চিত্র দেখা যায়। সকাল থেকেই ব্যবসায়ীরা নতুন খাতা নিয়ে পূজো দিতে ভিড় জমিয়েছেন। অনেকের মুখেই শোনা গেল আশার কথা -নতুন বছরে যেন ব্যবসা ভালো হয় এবং বাজারের পরিস্থিতি আরও উন্নত হয়।

ব্যবসায়ীদের মতে, বছরের শুরুতেই বাজারে ক্রেতাদের আনাগোনা বেশ ভালোই রয়েছে। মানুষের কেনাকাটার আগ্রহও বাড়ছে। সব মিলিয়ে বাংলা নববর্ষের সূচনায় ধর্মীয় আবহ, ভক্তি ও আশার বার্তায় ভরে উঠেছে দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দির প্রাঙ্গণ। নতুন বছরকে ঘিরে মানুষের মনে রয়েছে সমৃদ্ধি ও সুখের প্রত্যাশা।

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের