রাতের অন্ধকারে চলত বেচাকেনা, ধৃত মাদক চক্রের পান্ডা

পুলিশের জালে ধরা পড়ল সেই মাদক চক্রের পান্ডা। সেই পান্ডা আবার এক মহিলা। পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম সাহিদা বিবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে অন্ধকার নামলে শুরু হয়ে যেত মাদক বিক্রি। গভীর রাতে কখনও প্রিন্স আনোয়ার শাহ রোডে, আবার কখনও প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডে মাদক পাচারকারী(Drug Smuggling) অটো চেপে এসে দিয়ে যেত মাদক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই মাদক চক্রের পান্ডা। সেই পান্ডা আবার এক মহিলা। পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম সাহিদা বিবি। দক্ষিণ কলকাতার অলিগলিতে সে পৌঁছে দিত মাদক। ধৃতের কাছ থেকে দু’টি প্যাকেটে উদ্ধার হয়েছে মোট ২৫৯ গ্রাম মাদক। যার আন্তর্জাতিক বাজারমূল্য অন্তত ১০ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার যাদবপুর, গল্ফগ্রিন, টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর এলাকায় মাদক পাচার ও বিক্রি করত সাহিদা। গাঁজার পাশাপাশি চরস, হেরোইনও বিক্রি করত সে। কিছু তরুণকে বেছে নিয়ে ধীরে ধীরে গড়ে তোলে নিজের নেটওয়ার্ক। তার মাদক ক্রেতার তালিকায় রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অভিজাত পরিবারের তরুণরা। লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, গাঁজা বা হেরোইন বিক্রি করলেও সাহিদার লক্ষ্য রয়েছে বিশাল মুনাফা লাভের দিকে। সেজন্য সে বাইরের পাচারকারিদের কাছে অনেকটা মাদক পাচার করতে চায়। গোপন এই পরিকল্পনা জেনে নিয়ে ফাঁদ পাতে গোয়েন্দারা। আর তাতেই ধরা দেয় সাহিদা বিবি। পাশাপাশি যে অটো করে মাদক সরবরাহ করা হত, সিসিটিভির ফুটেজ দেখে সেটিকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। সাহিদাকে জেরা করে মাদক চক্রের অন্যদের বিষয়ে তথ্য নিয়ে তাদেরকেও ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাহিদার মাদক সংযোগের জেরে এর আগে একাধিকবার পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশের তরফে তাকে সতর্কও করা হয়। কিন্তু পরবর্তীতে আবার আড়ালে থেকে শুরু করে সে মাদক ব্যবসা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর