হরিদেবপুর গণধর্ষণ কাণ্ড: অভিযুক্ত দেবাংশুকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দেশপ্রিয়পার্ক থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জন্মদিনের পার্টিতে তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চন্দন মালিক নামে আরো এক যুবককে আগেই গ্রেফতার করেছিল হরিদেবপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত দেবাংশুর খোঁজ চালিয়েছিল পুলিশ আধিকারিকরা। অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর রাতে হরিদেবপুরে একটি জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল বছর ২০-র এক তরুণীকে। চন্দন মল্লিক নামে এক অভিযুক্ত ওই তরুণীকে নিমন্ত্রণ করেছিল। চন্দনের সঙ্গে কয়েক মাস ধরে আলাপ হয়েছিল যুবকের। প্রথমে পার্টিতে যেতে রাজি না হলেও পরে হরিদেবপুরের ওই ফ্ল্যাটে পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই চন্দন মল্লিক ও দেবাংশু বিশ্বাস নামের দুই যুবক তাকে ধর্ষণ করে বলে জানা যায়। ধর্ষণের পরে দীর্ঘক্ষণ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে আসেন তরুণী। পরিবারের কাছে সমস্ত কিছু জানিয়ে সোজা থানায় অভিযোগ জানায়। পুলিশ ইতিমধ্যে জুতোদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজি করেছে। তরুণী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীর অফিসাররা। এরপরেই তদন্ত শুরু হয়।

ঘটনার ৫দিন পর বর্ধমান স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজ চলছিল। বৃহস্পতিবার রাতে দেশপ্রিয় পার্কের কাছে হদিশ মেলে অন্যতম অভিযুক্ত দেবাংশুর। সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫