পুলিশের অ্যাম্বুল্যান্স নিয়ে চম্পট! তাড়া করে ধরল পুলিশ, শ্রীঘরে যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কলকাতার পাটুলি এলাকায় শুক্রবার ভোরে ঘটে গেল এক অবাক করা ঘটনা। সরু গলিপথ দিয়ে হঠাৎই প্রচণ্ড গতিতে ছুটতে দেখা যায় কলকাতা পুলিশের ‘কর্মা’ অ্যাম্বুল্যান্সকে। গাড়ির মাথায় জ্বলছিল সতর্কবার্তার আলো। কিন্তু এলাকায় কোনও দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতির খবর না থাকায় বিষয়টি নজরে পড়ে টহলরত দুই পুলিশকর্মীর। বাইক নিয়ে তারা অ্যাম্বুল্যান্সটি থামানোর চেষ্টা করতেই চালক গতি আরও বাড়িয়ে পালানোর চেষ্টা করে। তাতেই সন্দেহ ঘনীভূত হয়। প্রায় এক কিলোমিটার ধাওয়া করার পর অবশেষে পুলিশ অ্যাম্বুল্যান্সটি আটক করতে সক্ষম হয়।

তদন্তে জানা যায়, সার্ভে পার্ক এলাকা থেকে কলকাতা পুলিশের এই ‘কর্মা’ অ্যাম্বুল্যান্সটি চুরি করে পালিয়েছিল এক যুবক। ধৃতের নাম রহিম শেখ। তার বাড়ি পার্ক সার্কাস এলাকায়। তার কাছ থেকে একটি ‘মাস্টার কি’ উদ্ধার হয়েছে, যা ব্যবহার করেই অ্যাম্বুল্যান্সের দরজা খুলে গাড়িটি নিয়ে পালায় সে। পাটুলি থানার পুলিশ তাকে আটক করে পরে সার্ভে পার্ক থানার হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের অজয়নগর মোড়ের কাছে এই অ্যাম্বুল্যান্সটি সাধারণত পার্ক করে রাখা থাকে। দুর্ঘটনা বা বিপর্যয়ের সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্যই ‘কর্মা’ অ্যাম্বুল্যান্স পাঠানো হয় ঘটনাস্থলে। ভোররাতে রহিম সেখানে এসে গাড়িটি চুরি করে বাইপাস ধরে পাটুলির দিকে পালিয়ে যায়। পরে বিভিন্ন সরু গলি দিয়ে গাড়ি চালিয়ে কেন্দুয়া এলাকায় পৌঁছয় এবং সেখান থেকে গাঙ্গুলিবাগানের দিকে পালনোর পরিকল্পনা করেছিল।তবে টহলরত পুলিশকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। আদালতের নির্দেশে বর্তমানে ধৃত জেল হেফাজতে রয়েছে। পুলিশের অনুমান, এর আগে অন্য কোনও গাড়ি চুরির সঙ্গেও সে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ