ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজভবনে এবার প্রবেশ করতে পারবেন আমজনতা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নিজেই রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের প্রথা ভেঙে রাজভবনের (Raj Bhavan) দুয়ার খুলে দেওয়া হতে চলেছে সাধারণ মানুষের জন্য। এবার থেকে সাধারণ মানুষ রাজভবনে প্রবেশ করে ঘুরে দেখতে পারবেন। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নিজেই রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

রাষ্ট্রপতি হওয়ার পর দু দিনের বঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু। সোমবার রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতির জন্য ওইদিন রাজভবনে নৈশভোজের আয়োজন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের দুয়ারের একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। যে চাবি রাষ্ট্রপতিকে দিয়েছিলেন সিভি আনন্দ বোস। রাজভবনের দুয়ারের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথা রাজভবনের তরফেও জানানো হয়েছে।

মঙ্গলবার রাজভবনের তরফে টুইট করে জানানো হয়েছে, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’। অর্থাৎ রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন আমজনতাও। যার নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’। এর আগে রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ খুলে দিয়েছিলেন সাধারণের জন্য। এবার ঔপনিবেশিক ধারা ভেঙে খুলে দেওয়া হচ্ছে বাংলার রাজভবনের দরজাও।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর