শুক্রবার সকাল ১০টায় কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি

২টো ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে উড়ে যাবেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ওইদিন কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠকে (Meeting) যোগ দেবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। হাওড়া (Howrah) স্টেশনেও যাওয়ার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস- এর উদ্বোধন-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এক নজরে প্রধানমন্ত্রীর শুক্রবারের সফরসূচি: শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দর থেকে  ১০টা ১৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। সাড়ে ১০টায় গাড়িতে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম এ শিশুদের সঙ্গে কথা বলবেন৷ হাওড়া থেকে ১১.১০-এ আইএনএস নেতাজি সুভাষ পৌঁছাবেন তিনি। সেখানে ১১.১৫ মিনিট নাগাদ নেতাজি মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। ১১.৩০ পর্যন্ত পায়ে হেঁটে নেতাজি মূর্তি থেকে আইএনএস নেতাজি সুভাষ পর্যন্ত নমামি গঙ্গা দেখতে দেখতে যাবেন। প্যারেড গ্রাউন্ডে থাকবে একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা সেটিও পায়ে হেঁটে দেখবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকাল ১১.৩৫ নাগাদ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আইএনএস নেতাজি সুভাষে হবে সেই বৈঠক। দুপুর ১ টা ১০ মিনিট নাগাদ গঙ্গা পরিষদের বৈঠক শেষ করে ১.১০ থেকে ১.৫৫ পর্যন্ত মধ্যাহ্নভোজ সারবেন। মধ্যাহ্নভোজের পর ১.৫৫ নাগাদ আইএনএস নেতাজি সুভাষ থেকে সড়ক পথে রওনা দেবেন রেসকোর্স হেলিপ্যাড-এর জন্য। দুপুর ২টোয় হেলিপ্যাডে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিমানবন্দরে পৌঁছবেন ২টো ১৫ মিনিট নাগাদ। এরপর ২টো ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে উড়ে যাবেন প্রধানমন্ত্রী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের