বকখালির রিসর্টে লুকিয়েও শেষ রক্ষা হল না, বাঘাযতীনে হেলে পড়া বহুতলের প্রোমোটার গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারকে গ্রেফতার করল পুলিশ । বৃহস্পতিবার বকখালির এক রিসোর্ট থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ।  জানা গিয়েছে, ধৃতের নাম সুভাষ রায় ।  ইতিমধ্যেই তাঁকে  জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । বলা বাহুল্য, মঙ্গলবার বহুতল বিপর্যয়ের পর অভিযুক্ত প্রমোটার  বকখালিতে গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। 

বাঘাযতীনের ঘটনায় এদিন  ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে আরও একবার মনে করিয়ে দিলেন, জলাভূমি বুজিয়ে বাড়িটির নির্মাণ শুরু হয়েছিল সিপিএম আমলে।  ফিরহাদ বলেন, ‘বাম আমলের পাপ বহন করছি আমরা। বেআইনি  ভাবে সব বাড়ি তৈরি করা হত । কোন প্ল্যানিং ছিল না । আমরা আসার পর আইন করে জলাভূমি বোজানো বন্ধ করেছি।‘

উল্লেখ্য,  গত ১৪ জানুয়ারি  কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। বাড়িটির এক তলার কিছু অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ওই বাড়িতে কোন বাসিন্দা ছিল না বলে প্রাণহানির ঘটনা ঘটেনি ।    এই ঘটনায়  প্রোমোটার সুভাষ রায় ও আট বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । তবে এই  গত দুই দিন ধরে অধরা ছিল অভিযুক্ত। অবশেষে এদিন অভিযুক্ত সুভাষকে গ্রেফতার করল পুলিশ ।  

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা