বৃষ্টি উধাও হতেই ধর্মতলায় জমে উঠেছে পুজোর কেনাকাটার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে মাত্র ১৫ দিন। তার পরেই বাঙালিদের শ্রেষ্ঠ মহাউৎসব দুর্গা পুজো। শুক্রবার থেকে আকাশ বেশ কিছুটা ঝলমলে হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন রোদের দেখা মিলবে। একটানা বৃষ্টি থেকে আপাতত মুক্তি। রোদ উঠতেই পুজোর কেনাকাটাকে ঘিরে  ভিড় শুরু। শুক্রবার ধর্মতলা(Esplande) সহ কলকাতার বাজারগুলিতে পূজোর আগের চেনা ভিড় ফিরে আসে। শুক্রবার ছুটির দিন থাকায় নিউমার্কেট চত্বরে মানুষের ঢল নেমেছিল। আগাম সময় বের করে কেনাকাটি চলছে জোর কদমে। প্রচুর সংখ্যক মানুষ নিউমার্কেট সংলগ্ন এলাকায় দুপুর থেকেই ভিড় জমিয়েছেন। চলছে জামাকাপড় থেকে নিয়ে সাজগোজ, হ্যান্ড ব্যাগ থেকে নিয়ে কসমেটিক(Cosmetic) কেনাকাটার পালা।

সব রকমের জিনিসপত্র কিনতে নিউমার্কেট সহ ধর্মতলায়(Esplande) হাজির উৎসব প্রিয় মানুষ। ইতিমধ্যে নিউ মার্কেট থানার পক্ষ থেকে এই অঞ্চলে করা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ(Police Assitant Booth)। পুজোর বাজারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অস্থায়ী ভাবে ক্যাম্প স্থাপন করা হয়েছে। বছরে একবার দুর্গাপুজোকে ঘিরে জমজমাট ব্যবসা করে নিউ মার্কেটের(New Market) ব্যবসায়ী থেকে বাইরে থাকা স্থায়ী হকার ও ফ্লাইং হকার্সরা। ছুটির দিন থাকার সুযোগ নিয়ে দুর্গাপুজোর আগে মার্কেট সেরে নিচ্ছেন উৎসব প্রেমী বাঙালি। ভিড় এড়ানোর জন্য আগে ভাগে কেনাকাটি করতে ব্যস্ত ৮ থেকে ৮০ সকালে।

তাই কেউ পরিবার সঙ্গে আবার কেউ কেউ বন্ধু বান্ধব বা নিজের পছন্দের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন পুজোর মার্কেটিংয়ে। জমে উঠছে পুজোর বিকিকিনি। হকার থেকে ব্যবসায়ীরাও কেনা ছন্দে পূজোর বাজার আর ভিড় ফিরে আসায় খুশি। এই ভিড়ের মধ্যে পকেটমার থেকে শুরু করে হাত সাফাইকারীদের ওপর নজর রাখতে কিন্তু তৎপর কলকাতা পুলিশের সাদা পোশাকের গোয়েন্দারা। মোবাইল থেকে টাকা-পয়সা এবং মূল্যবান জিনিসপত্র ভিড়ের মধ্যে সাবধানে রাখার আবেদন কলকাতা পুলিশের পক্ষ থেকে লাগাতার চলছে প্রচার মাইকে।

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২