মহালয়ার আগের রবিবার জমজমাট পুজো বাজার

কোভিড পরিস্থিতির কারণে গত দু বছর পুজোর উৎসব কেটেছে কোনওরকমে। এবারে পুজোর উদযাপন করতে মুখিয়ে আছেন পুজো প্রেমীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার আর এক সপ্তাহ বাকি। তার আগে শেষ রবিবার পুজোর বাজার জমজমাট শহরে। ছুটির দিনে পুজোর কেনাকাটা করতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কোভিড পরিস্থিতির কারণে গত দু বছর পুজোর উৎসব কেটেছে কোনওরকমে। এবারে পুজোর উদযাপন করতে মুখিয়ে আছেন পুজো প্রেমীরা। অনেকে মহালয়ার আগে শেষ রবিবার দিনটিকে বেছে রেখেছিলেন নতুন জামা, জুতো কেনার জন্য। পূর্ব পরিকল্পনা মতো এদিন কেনাকাটা করতে তাই ভিড় জমালেন দোকান ও শপিং মলগুলিতে। গড়িয়াহাট, হাতিবাগান, শ্যামবাজার, হরি সাহার হাটের দোকান গুলিতে ভিড় ছিল নজরকাড়ার মতো।

বারুইপুর থেকে বরকে নিয়ে গড়িয়াহাটে পুজোর জন্য কেনাকাটা করতে এসেছিলেন দেবলীনা মণ্ডল। কথা হচ্ছিল তাঁর সঙ্গে, কী কী কিনলেন এই প্রশ্ন করতে তিনি জানালেন, ‘নিজের জন্য শাড়ি ও জুতো কিনেছি আর বরের জন্য পাঞ্জাবি। বরের জুতো কেনাটা বাকি রয়েছে।’একটি বিশেষ দোকানের নাম জানিয়ে বললেন, সেখান থেকে কিনবেন। হাতিবাগানে প্রেমিকার সঙ্গে পুজোর শপিং করতে এসেছিল অর্ণব দাস। কলেজ পড়ুয়া এই তরুণ জানালেন, ‘কিনেছি দুজনের জন্য। কিন্তু যা দাম বাজারে। খুব হিসাব করে কেনাকাটা করতে হচ্ছে।’

ছুটির দিনে বাজার ঘুরে উঠে এলো অন্য তথ্যও। ভিড় থাকলেও খুব বেশি বিক্রি হচ্ছে না দোকানগুলিতে। কেন জানতে চাইলে, গড়িয়াহাটের এক নামকরা জুতো দোকানের মালিক জানালেন, ‘মানুষের হাতে টাকা কম। অনেকে এখনও বোনাস পায়নি। তাই খুব সাবধানতার সঙ্গে কেনাকাটা করছে বেশিরভাগ লোক। দেখেছি দু জোড়া, তিন জোড়া করে একজনের জন্য জুতো কিনতেন বহু লোক। কিন্তু এবারে তেমন ঘটনা খুব কম। বেশিরভাগ মানুষ এক জোড়া জুতো কিনেই সন্তষ্ট থাকছেন।’ সংযোজন তাঁর। সব মিলিয়ে ছুটির দিনে পুজোর বাজার হিসেবি কিন্তু জমজমাট ছিল।

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস